1 Samuel 6:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা জিজ্ঞাসা করলো, দোষার্থক উপহার হিসেবে তাঁর কাছে কি পাঠিয়ে দেবে? তারা বললো, ফিলিস্তিনীদের ভূপালদের সংখ্যা অনুসারে সোনার পাঁচটা স্ফোটক ও সোনার পাঁচটা ইঁদুর দাও, কেননা তোমাদের সকলের ও তোমাদের ভূপালদের উপরে একইরূপ আঘাত পড়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীরা জিজ্ঞাসা করল, “তাঁর কাছে আমরা কী রকম দোষার্থক-নৈবেদ্য পাঠাব?” তারা উত্তর দিল, “ফিলিস্তিনী শাসনকর্তাদের সংখ্যানুসারে পাঁচটি সোনার আব এবং পাঁচটি সোনার ইঁদুর, কারণ একই আঘাত তোমাদের উপর ও তোমাদের শাসনকর্তাদের উপরও নেমে এসেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা জিজ্ঞাসা করিল, দোষার্থক উপহাররূপে তাঁহার কাছে কি পাঠাইয়া দিব? তাহারা কহিল, পলেষ্টীয়দের ভূপালগণের সংখ্যানুসারে স্বর্ণময় পাঁচটা স্ফোটক ও স্বর্ণময় পাঁচটা মূষিক দেও, কেননা তোমাদের সকলের উপরে ও তোমাদের ভূপালগণের উপরে একই রূপ আঘাত পড়িয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা জিজ্ঞাসা করিল, দোষার্থক উপহাররূপে তাঁহার কাছে কি পাঠাইয়া দিব? তাহারা কহিল, পলেষ্টীয়দের ভূপালগণের সংখ্যানুসারে স্বর্ণময় পাঁচটি স্ফোটক ও স্বর্ণময় পাঁচটি মূষিক দেও, কেননা তোমাদের সকলের উপরে ও তোমাদের ভূপালগণের উপরে একই রূপ আঘাত পড়িয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শাসনকর্তারা জিজ্ঞাসা করলেন, “দোষ-উৎসর্গ হিসাবে আমরা তাঁর কাছে কি পাঠিয়ে দেব?” তারা বলল, “পলেষ্টীয়দের শাসনকর্তাদের সংখ্যা অনুসারে আপনারা পাঁচটা সোনার টিউমার ও পাঁচটা সোনার ইঁদুর পাঠিয়ে দিন, কারণ লোকদের উপরে এবং তাদের শাসনকর্তাদের উপরে একই আঘাত এসেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শাসনকর্তারা জিজ্ঞাসা করলেন, “দোষের কোরবানী হিসাবে আমরা তাঁর কাছে কি পাঠিয়ে দেব?” তারা বলল, “ফিলিস্তিনীদের শাসনকর্তাদের সংখ্যা অনুসারে আপনারা পাঁচটা সোনার টিউমার ও পাঁচটা সোনার ইঁদুর পাঠিয়ে দিন, কারণ লোকদের উপরে এবং তাদের শাসনকর্তাদের উপরে একই আঘাত এসেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা জিজ্ঞাসা করল অপরাধ স্খালনের জন্য নৈবেদ্যস্বরূপ তাঁর কাছে আমরা কি পাঠাব? পুরোহিত ও দৈবজ্ঞেরা বলল, ফিলিস্তিনী ভূস্বামীদের সংখ্যানুপাতে পাঁচটি স্বর্ণস্ফোটক ও পাঁচটি স্বর্ণ মুষিক পাঠাও, কারণ তোমরা এবং তোমাদের ভূস্বামীরা সকলেই একই মারী দ্বারা আক্রান্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা জিজ্ঞেস করল, “ইস্রায়েলের ঈশ্বরের মার্জনা পেতে হলে কি ধরণের উপহার দিতে হবে?” যাজক আর যাদুকররা বলল, “পাঁচজন পলেষ্টীয় শাসক রয়েছে| এরা প্রত্যেকে এক একটি শহরের নেতা| তোমাদের সমস্ত লোকের ও নেতাদের সমস্যা একই রকম| তাই এক কাজ করো, পাঁচটা সোনার ইঁদুর আর পাঁচটা টিউমার তৈরী করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা জিজ্ঞাসা করল, “দোষার্থক উপহার হিসাবে তাঁর কাছে কি পাঠিয়ে দেব?” তারা বলল, “পলেষ্টীয়দের শাসনকর্ত্তাদের সংখ্যা অনুসারে সোনার পাঁচটা টিউমার ও পাঁচটা সোনার ইঁদুর দাও, কারণ তোমাদের সবার উপরে ও তোমাদের শাসনকর্ত্তাদের উপরে একই আঘাত এসেছে।