1 Samuel 6:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের সিন্দুক নিয়ে সেই ঘোড়ার গাড়ির উপরে রাখ এবং ঐ যে সোনার বস্তুগুলো দোষার্থক উপহার হিসেবে তাঁকে দেবে, তা তাঁর পাশে আধারে রাখ, পরে বিদায় কর, তা যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সিন্দুকটিকে নিয়ে সেটিকে গাড়ির উপরে রেখো, এবং সেটির পাশে একটি কাঠের বাক্সের মধ্যে সেইসব সোনার বস্তু রেখে দিয়ো, যেগুলি তোমরা দোষার্থক-নৈবেদ্যরূপে তাঁর কাছে পাঠাচ্ছ। গাড়িটিকে নিজের মতো করে যেতে দিয়ো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর সিন্দুক লইয়া সেই শকটের উপরে রাখ, এবং ঐ যে স্বর্ণময় বস্তুগুলি দোষার্থক উপহাররূপে তাঁহাকে দিবে, তাহা তাহার পার্শ্বে আধারে রাখ; পরে বিদায় কর, তাহা যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর সিন্দুক লইয়া সেই শকটের উপরে রাখ, এবং ঐ যে স্বর্ণময় বস্তুগুলি দোষার্থক উপহাররূপে তাঁহাকে দিবে, তাহা তাহার পার্শ্বে আধারে রাখ; পরে বিদায় কর, তাহা যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভুর সিন্দুকটি আপনারা সেই গাড়ীর উপর বসাবেন এবং দোষ-উৎসর্গের জন্য যে সব সোনার জিনিস আপনারা সদাপ্রভুকে পাঠাবেন সেগুলো একটা বাক্সের মধ্যে করে সিন্দুকের পাশে রাখবেন। এইভাবে সিন্দুকটি পাঠিয়ে দেবেন যাতে সেটি চলে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদের সিন্দুকটি আপনারা সেই গাড়ীর উপর বসাবেন এবং দোষের কোরবানীর জন্য যে সব সোনার জিনিস আপনারা মাবুদকে পাঠাবেন সেগুলো একটা বাক্সের মধ্যে করে সিন্দুকের পাশে রাখবেন। এইভাবে সিন্দুকটি পাঠিয়ে দেবেন যাতে সেটি চলে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকটি সেই শকটের উপর স্থাপন কর এবং প্রায়শ্চিত্তের জন্য নৈবেদ্যস্বরূপ যে স্বর্ণদ্রব্যগুলি তাঁকে দেবে সেগুলি তার পাশে আর একটি কাঠের আধারে রেখে সেটিকে পাঠিয়ে দাও, সেটি চলে যাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাড়ীর মধ্যে এবার প্রভুর পবিত্র সিন্দুকটি রাখো| আর সিন্দুকের পাশে থলিতে সোনার ছাঁচগুলো রাখবে| সোনার ছাঁচগুলো ঈশ্বরের প্রতি তোমাদের উপহার, যাতে তিনি তোমাদের ক্ষমা করেন| তারপর গাড়ীটা ছেড়ে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সদাপ্রভুর সিন্দুক নিয়ে সেই গাড়ীর উপর রাখ এবং ঐ যে সোনার জিনিসগুলি দোষার্থক উপহার হিসাবে তাঁকে দেবে, তা তার পাশে একটি বাক্সের মধ্যে রাখ; পরে বিদায় কর, তা যাক।