1 Samuel 7:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সময়ে শামুয়েল ঐ পোড়ানো-কোরবানী করছিলেন, তখন ফিলিস্তিনীরা ইসরাইলের সঙ্গে যুদ্ধ করার জন্য নিকটবর্তী হল। কিন্তু ঐ দিনে মাবুদ ফিলিস্তিনীদের উপরে মহা-বজ্রনাদে গর্জন করে তাদেরকে ব্যাকুল করে তুললেন; তাতে তারা ইসরাইলের সম্মুখে আহত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল যখন হোমবলি উৎসর্গ করছিলেন, তখন ফিলিস্তিনীরা ইস্রায়েলীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য এগিয়ে এল। কিন্তু সেদিন ফিলিস্তিনীদের বিরুদ্ধে সদাপ্রভু প্রচণ্ড গর্জনে বজ্রপাত করলেন এবং তাদের মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে দিলেন যে তারা ইস্রায়েলীদের সামনে ছত্রভঙ্গ হয়ে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সময়ে শমূয়েল ঐ হোমবলি উৎসর্গ করিতেছিলেন, তখন পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত যুদ্ধ করিবার জন্য নিকটবর্ত্তী হইল। কিন্তু ঐ দিবসে সদাপ্রভু পলেষ্টীয়দের উপরে মহাবজ্রনাদে গর্জ্জন করিয়া তাহাদিগকে ব্যাকুল করিলেন; তাহাতে তাহারা ইস্রায়েলের সম্মুখে আহত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সময়ে শমূয়েল ঐ হোমবলি উৎসর্গ করিতেছিলেন, তখন পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত যুদ্ধ করিবার জন্য নিকটবর্তী হইল। কিন্তু ঐ দিবসে সদাপ্রভু পলেষ্টীয়দের উপরে মহাবজ্রনাদে গর্জন করিয়া তাহাদিগকে ব্যাকুল করিলেন; তাহাতে তাহারা ইস্রায়েলের সম্মুখে আহত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল যখন পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করছিলেন সেই সময় ইস্রায়েলীয়দের সংগে যুদ্ধ করবার জন্য পলেষ্টীয়েরা এগিয়ে আসল। কিন্তু সেই দিন সদাপ্রভু পলেষ্টীয়দের বিরুদ্ধে বাজ পড়বার মত ভীষণ শব্দে গর্জন করে উঠলেন। তাতে ভয়ে তাদের দল ভেংগে গেল এবং তারা ইস্রায়েলীয়দের কাছে হেরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল যখন পোড়ানো-কোরবানী দিচ্ছিলেন সেই সময় বনি-ইসরাইলদের সংগে যুদ্ধ করবার জন্য ফিলিস্তিনীরা এগিয়ে আসল। কিন্তু সেই দিন মাবুদ ফিলিস্তিনীদের বিরুদ্ধে বাজ পড়বার মত ভীষণ শব্দে গর্জন করে উঠলেন। তাতে ভয়ে তাদের দল ভেংগে গেল এবং তারা বনি-ইসরাইলদের কাছে হেরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল যখন হোমবলি উৎসর্গ করছিলেন সেই সময় ফিলিস্তিনীরা আক্রমণ করার জন্য কাছে এসে পড়ল। কিন্তু ভয়ঙ্কর বজ্রগর্জনে প্রভু পরমেশ্বর তাদের আতঙ্কিত করে তুললেন। তারা বিভ্রান্ত হয়ে পড়ল, ইসরায়েলীদের কাছে তাদের পরাজয় ঘটল, তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল যখন মেষটি পোড়াচ্ছিল, সেই সময় পলেষ্টীয়রা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে এল| আর তখন প্রভু পলেষ্টীয়দের দিকে প্রচণ্ড শব্দে বজ্রপাত করলেন| এতে তারা হতবুদ্ধি হয়ে পড়ল| ভয় পেয়ে গেল| ওদের নেতারা ওদেরই সামলাতে পারল না| তাই যুদ্ধে ইস্রায়েলীয়রা পলেষ্টীয়দের হারিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দিনের শমূয়েল ঐ হোমবলি উৎসর্গ করছিলেন, তখন পলেষ্টীয়েরা ইস্রায়েলীয়দের সঙ্গে যুদ্ধ করবার জন্য এগিয়ে আসল। কিন্তু সেই দিন সদাপ্রভু পলেষ্টীয়দের উপরে বাজ পড়বার মত ভীষণ শব্দে গর্জন করে তাদের ব্যাকুল করলেন; তাতে তারা ইস্রায়েলের সামনে আহত হল।