1 Samuel 7:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইল লোকেরা মিস্পা থেকে বের হয়ে ফিলিস্তিনীদের পিছনে পিছনে তাড়া করে বৈৎ-করের নিচে পর্যন্ত তাদের আক্রমণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা মিস্পা থেকে ছুটে এসে ফিলিস্তিনীদের পিছু ধাওয়া করল, ও তাদের হত্যা করতে করতে বেথ-করের তলদেশ পর্যন্ত পৌঁছে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল লোকেরা মিস্পা হইতে বাহির হইয়া পলেষ্টীয়দের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া বৈৎ-করের নীচে পর্য্যন্ত তাহাদিগকে আঘাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল লোকেরা মিস্পা হইতে বাহির হইয়া পলেষ্টীয়দের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া বৈৎ-করের নিচে পর্যন্ত তাহাদিগকে আঘাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা তখন মিসপা থেকে বের হয়ে পলেষ্টীয়দের তাড়া করল এবং তাদের মারতে মারতে বৈৎ-কর গ্রামের নীচু জায়গা পর্যন্ত নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা তখন মিসপা থেকে বের হয়ে ফিলিস্তিনীদের তাড়া করল এবং তাদের মারতে মারতে বৈৎ-কর গ্রামের নীচু জায়গা পর্যন্ত নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলী জনতা তখন ফিলিস্তিনীদের পিছু ধাওয়া করে তাদের সংহার করতে করতে বেথকারের সীমানা পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিস্পা থেকে বেরিয়ে ইস্রায়েলীয়রা পলেষ্টীয়দের তাড়া করল| বৈৎ-কর পর্যন্ত সারাটা রাস্তা তাড়িয়ে নিয়ে গেল| আর সমস্ত পলেষ্টীয় সৈন্যদের ওরা পথে মেরে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলের লোকেরা মিসপা থেকে বের হয়ে পলেষ্টীয়দের পেছনে পেছনে তাড়া করে বৈৎ-করের নীচে পর্যন্ত তাদেরকে আঘাত করল।