1 Samuel 7:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শামুয়েল একটি পাথর নিয়ে মিস্‌পার ও শেনের মধ্যস্থানে স্থাপন করলেন এবং এই পর্যন্ত মাবুদ আমাদের সাহায্য করেছেন, এই কথা বলে তার নাম এবন্‌-এষর [সাহায্যের পাথর] রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শমূয়েল একটি পাথর নিয়ে সেটিকে মিস্‌পা ও শেনের মাঝখানে প্রতিষ্ঠা করলেন। তিনি এই বলে সেটির নাম রাখলেন এবন-এষর যে, “এযাবৎ সদাপ্রভু আমাদের সাহায্য করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শমূয়েল একখানা প্রস্তর লইয়া মিস্‌পার ও শেনের মধ্যস্থানে স্থাপন করিলেন, এবং এ পর্য্যন্ত সদাপ্রভু আমাদের সাহায্য করিয়াছেন, এই বলিয়া তাহার নাম এবন-এষর [সাহায্যের প্রস্তর] রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শমূয়েল একখানি প্রস্তর লইয়া মিস্‌পার ও শেনের মধ্যস্থানে স্থাপন করিলেন, এবং এই পর্যন্ত সদাপ্রভু আমাদের সাহায্য করিয়াছেন, এই বলিয়া তাহার নাম এবন্‌-এষর [সাহায্যের প্রস্তর] রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল তখন একটা পাথর নিয়ে মিসপা ও শেন নামে একটা জায়গার মাঝখানে খাড়া করে রাখলেন এবং বললেন, “এই পর্যন্ত সদাপ্রভু আমাদের সাহায্য করেছেন।” এই বলে তিনি সেটার নাম দিলেন এবন্‌-এষর (যার মানে “সাহায্যের পাথর”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল তখন একটা পাথর নিয়ে মিসপা ও শেন নামে একটা জায়গার মাঝখানে খাড়া করে রাখলেন এবং বললেন, “এই পর্যন্ত মাবুদ আমাদের সাহায্য করেছেন।” এই বলে তিনি সেটার নাম দিলেন এবন্‌-এষর (যার মানে “সাহায্যের পাথর”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল তখন একটি পাথর নিয়ে মিসপা ও শেনের মাঝামাঝি জায়গায় স্থাপন করলেন এবং তার নাম রাখলেন এবন-এষর (সাহায্যের পাথর)। তিনি বললেন, এ পর্যন্ত প্রভু পরমেশ্বর আমাদের সাহায্য করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর শমূয়েল একটা বিশেষ ধরণের প্রস্তর স্থাপন করল| উদ্দেশ্য, লোকরা যাতে প্রভুর কর্মকাণ্ড ভুলে না যায়| পাথরটা রইল মিস্পা এবং সেন এর মাঝখানে| শমূয়েল পাথরটির নাম দিল “সাহায্যের পাথর|” সে বলল, “প্রভু সমস্ত রাস্তা ঘুরে আমাদের এখানে আসতে সাহায্য করেছেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শমূয়েল একটা পাথর নিয়ে মিসপা ও শে নের মাঝখানে স্থাপন করলেন এবং “এই পর্যন্ত সদাপ্রভু আমাদের সাহায্য করেছেন,” এই বলে তার নাম এবন্‌ এষর (“সাহায্যের পাথর”) রাখলেন।