1 Samuel 7:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই-ভাবে ফিলিস্তিনীরা নত হল এবং ইসরাইলের অঞ্চলে আর এলো না। আর শামুয়েলের সমস্ত জীবনকালে মাবুদের হাত ফিলিস্তিনীদের বিরুদ্ধে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ফিলিস্তিনীরা বশীভূত হল এবং তারা ইস্রায়েলের এলাকায় সশস্ত্র আক্রমণ করা বন্ধ করল। শমূয়েলের সমগ্র জীবনকালে, সদাপ্রভুর হাত ফিলিস্তিনীদের বিরুদ্ধে প্রসারিত হয়েই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই প্রকারে পলেষ্টীয়েরা নত হইল, এবং ইস্রায়েলের অঞ্চলে আর আসিল না। আর শমূয়েলের সমস্ত কালে সদাপ্রভুর হস্ত পলেষ্টীয়দের বিরুদ্ধে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই প্রকারে পলেষ্টীয়েরা নত হইল, এবং ইস্রায়েলের অঞ্চলে আর আসিল না। আর শমূয়েলের সমস্ত কালে সদাপ্রভুর হস্ত পলেষ্টীয়দের বিরুদ্ধে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে পলেষ্টীয়দের দমন করা হল। এর পরে তারা আর ইস্রায়েলীয়দের সীমানায় ঢোকে নি। শমূয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত সদাপ্রভু পলেষ্টীয়দের বিরুদ্ধে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে ফিলিস্তিনীদের দমন করা হল। এর পরে তারা আর বনি-ইসরাইলদের সীমানায় ঢোকে নি। শামুয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত মাবুদ ফিলিস্তিনীদের বিরুদ্ধে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীরা সম্পূর্ণভাবে পরাজিত হল। এই বিপর্যয়ের পর ফিলিস্তিনীরা আর ইসরায়েলীদের এলাকায় প্রবেশ করেনি। শমুয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন প্রভু পরমেশ্বর তাদের ইসরায়েলীদের ত্রিসীমানায় আসতে দেননি ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা হেরে গেল| তারা আর ইস্রায়েলে ঢুকল না| শমূয়েলের বাকি জীবনে প্রভু পলেষ্টীয়দের বিরুদ্ধে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে পলেষ্টীয়রা নত হল এবং ইস্রায়েলীয়দের সীমানায় আর প্রবেশ করল না। আর শমূয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত সদাপ্রভুর হাত পলেষ্টীয়দের বিরুদ্ধে ছিল।