1 Samuel 7:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফিলিস্তিনীরা ইসরাইল থেকে যে সমস্ত নগর হরণ করেছিল, ইক্রোণ থেকে গাৎ পর্যন্ত, সেসব পুনর্বার ইসরাইলের হাতে ফিরে এল; এবং ইসরাইল সেসব অঞ্চল ফিলিস্তিনীদের হাত থেকে উদ্ধার করলো। আর আমোরীয়দের সঙ্গে ইসরাইলের সন্ধি স্থাপিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইক্রোণ থেকে গাৎ পর্যন্ত যেসব ছোটো ছোটো নগর ফিলিস্তিনীরা ইস্রায়েলের হাত থেকে কেড়ে নিয়েছিল, সেগুলি আবার ইস্রায়েলের কাছে ফিরিয়ে দিতে হল, এবং ইস্রায়েলীরা পার্শ্ববর্তী এলাকাগুলিও ফিলিস্তিনীদের হাত থেকে মুক্ত করল। ইস্রায়েল ও ইমোরীয়দের মধ্যেও শান্তি বলবৎ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পলেষ্টীয়েরা ইস্রায়েল হইতে যে সমস্ত নগর হরণ করিয়াছিল, ইক্রোণ অবধি গাৎ পর্য্যন্ত সেই সকল পুনর্ব্বার ইস্রায়েলের হাতে ফিরিয়া আসিল; এবং ইস্রায়েল সেই সমস্তের অঞ্চল পলেষ্টীয়দের হস্ত হইতে উদ্ধার করিল। আর ইমোরীয়দের সহিত ইস্রায়েলের সন্ধি হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পলেষ্টীয়েরা ইস্রায়েল হইতে যে সমস্ত নগর হরণ করিয়াছিল, ইক্রোণ অবধি গাৎ পর্যন্ত সেই সকল পুনর্বার ইস্রায়েলের হাতে ফিরিয়া আসিল; এবং ইস্র্রায়েল সেই সমস্তের অঞ্চল পলেষ্টীয়দের হস্ত হইতে উদ্ধার করিল। আর ইমোরীয়দের সহিত ইস্রায়েলের সন্ধি হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইক্রোণ থেকে গাত পর্যন্ত ইস্রায়েলীয়দের যে শহর ও গ্রামগুলো পলেষ্টীয়েরা অধিকার করে নিয়েছিল তা আবার ইস্রায়েলীয়েরা ফিরে পেল। ইস্রায়েলীয়েরা সেগুলোর চারপাশের সমস্ত জায়গাও পলেষ্টীয়দের হাত থেকে উদ্ধার করে নিল। এতে ইস্রায়েলীয় ও ইমোরীয়দের মধ্যে শান্তি স্থাপিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইক্রোণ থেকে গাৎ পর্যন্ত বনি-ইসরাইলদের যে শহর ও গ্রামগুলো ফিলিস্তিনীরা অধিকার করে নিয়েছিল তা আবার বনি-ইসরাইলরা ফিরে পেল। বনি-ইসরাইলরা সেগুলোর চারপাশের সমস্ত জায়গাও ফিলিস্তিনীদের হাত থেকে উদ্ধার করে নিল। এতে ইসরাইলীয় ও আমোরীয়দের মধ্যে শান্তি স্থাপিত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক্রোণ থেকে গাৎ পর্যন্ত ইসরায়েলের যে সব জনপদ ফিলিস্তিনীরা অধিকার করে নিয়েছিল তার সবগুলিই আবার ইসরায়েলের অধিকারে ফিরে এল। ফিলিস্তিনীদের হাত থেকে ইসরায়েলীরা তাদের সমস্ত অঞ্চল উদ্ধার করল এবং ইসরায়েলী ও ইমোরীদের মধ্যে শান্তি স্থাপিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা ইস্রায়েলের কিছু শহর দখল করেছিল| তারা ইক্রোণ থেকে গাৎ পর্যন্ত সমস্ত শহর নিয়ে নিয়েছিল| সে সব ইস্রায়েলীয়রা আবার ফিরে পেল| এই শহরগুলোর চারপাশের ভূখণ্ডগুলিও তারা জিতে নিল| ইস্রায়েল এবং ইমোরীয়দের মধ্যে শান্তি স্থাপিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পলেষ্টীয়েরা ইস্রায়েল থেকে যে সব শহরগুলো কেড়ে নিয়েছিল, ইক্রোণ থেকে গাত পর্যন্ত সেই সব আবার ইস্রায়েলের হাতে ফিরে এল এবং ইস্রায়েল সেই সমস্ত অঞ্চল পলেষ্টীয়দের হাত থেকে উদ্ধার করল। আর ইমোরীয়দের ও ইস্রায়েলের মধ্যে শান্তি স্থাপিত হল।