1 Samuel 7:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি রামাতে ফিরে আসতেন, কেননা সেই স্থানে তাঁর বাড়ি ছিল এবং সেই স্থানে তিনি ইসরাইলের বিচার করতেন; আর তিনি সেই স্থানে মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্ তৈরি করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সবসময় তিনি সেই রামাতে ফিরে যেতেন, যেখানে তাঁর ঘরবাড়ি ছিল, এবং সেখানে তিনি ইস্রায়েলের জন্য বিচারসভারও আয়োজন করতেন। সেখানে তিনি সদাপ্রভুর উদ্দেশে একটি বেদিও নির্মাণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি রামাতে ফিরিয়া আসিতেন, কেননা সেই স্থানে তাঁহার বাটী ছিল, এবং সেই স্থানে তিনি ইস্রায়েলের বিচার করিতেন; আর তিনি সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি রামাতে ফিরিয়া আসিতেন, কেননা সেই স্থানে তাঁহার বাটী ছিল, এবং সেই স্থানে তিনি ইস্রায়েলের বিচার করিতেন; আর তিনি সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি রামায় তাঁর বাড়ীতে ফিরে যেতেন। তিনি সেখানেও ইস্রায়েলীয়দের শাসন করতেন। সেখানে সদাপ্রভুর উদ্দেশে তিনি একটা বেদী তৈরী করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি রামায় তাঁর বাড়ীতে ফিরে যেতেন। তিনি সেখানেও বনি-ইসরাইলদের শাসন করতেন। সেখানে মাবুদের উদ্দেশে তিনি একটা কোরবানগাহ্ তৈরী করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিসপাতে পরিভ্রমণ করে এই সমস্ত স্থানে ইসরায়েলীদের বিচার করতেন। তারপর রামায় ফিরে আসতেন কারণ সেখানেই তাঁর বাড়ি ছিল। সেখানেও তিনি ইসরায়েলীদের বিচার করতেন। সেখানে প্রভু পরমেশ্বরের উদ্দেশে তিনি একটি বেদী নির্মাণ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েলের বাড়ী ছিল রামাতে| তাই প্রত্যেকবার তাকে রামায় ফিরে যেতে হত| ঐ শহর থেকেই সে ইস্রায়েল শাসন করত, বিচারের কাজকর্ম চালাত| রামায় শমূয়েল প্রভুর উদ্দেশ্যে একটা বেদী তৈরী করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি রামায় ফিরে আসতেন, কারণ সেখানে তাঁর বাড়ি ছিল এবং সেখানে তিনি ইস্রায়েলের বিচার করতেন; আর তিনি সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে একটা যজ্ঞবেদী তৈরী করেন।