1 Samuel 7:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের সিন্দুক কিরিয়ৎ-যিয়ারীমে স্থাপন করার পর অনেক দিন কেটে গেল, বিশ বছর গেল, আর সমস্ত ইসরাইল-কুল মাবুদের পিছনে মাতম করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিন্দুকটি বেশ কিছুকাল—প্রায় কুড়ি বছর কিরিয়ৎ-যিয়ারীমে রাখা ছিল। সেই সময় ইস্রায়েলী জনগণ সদাপ্রভুর দিকে ফিরে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর সিন্দুক কিরিয়ৎ-যিয়ারীমে স্থাপন দিনাবধি দীর্ঘকাল গেল, বিংশতি বৎসর গেল, আর সমস্ত ইস্রায়েল-কুল সদাপ্রভুর পশ্চাতে বিলাপ করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর সিন্দুক কিরিয়ৎ-যিয়ারীমে স্থাপন দিনাবধি দীর্ঘকাল গেল, বিংশতি বৎসর গেল, আর সমস্ত ইস্রায়েল-কুল সদাপ্রভুর পশ্চাতে বিলাপ করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সিন্দুকটি কিরিয়ৎ-যিয়ারীমে রাখবার পর অনেক দিন পার হয়ে গেল, অর্থাৎ বিশ বছর কেটে গেল। সেই সময় সদাপ্রভুর কাছে ফিরে আসবার জন্য ইস্রায়েলীয়দের প্রাণ কাঁদছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সিন্দুকটি কিরিয়ৎ-যিয়ারীমে রাখবার পর অনেক দিন পার হয়ে গেল, অর্থাৎ বিশ বছর কেটে গেল। সেই সময় মাবুদের কাছে ফিরে আসবার জন্য বনি-ইসরাইলদের প্রাণ কাঁদছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের চুক্তিসিন্দুক কিরিয়াত-জিরিয়ামে স্থাপিত হওয়ার পর দীর্ঘকাল-প্রায় বিশ বৎসর কেটে গেল তবুও ইসরায়েলকুল প্রভু পরমেশ্বরের সঙ্গে তাদের বিচ্ছেদের জন্য বিলাপ করতে থাকল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিরিয়ৎ-যিয়ারীমে সিন্দুকটি দীর্ঘ 20 বছর ধরে ছিল| ইস্রায়েলীয়রা আবার প্রভুকে অনুসরণ করতে শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর সিন্দুক কিরিয়ৎ-যিয়ারীমে রাখবার পর অনেক দিন পার হয়ে গেল, কুড়ি বছর গেল, আর ইস্রায়েলের সমস্ত বংশ সদাপ্রভুর কাছে বিলাপ করতে লাগল।