1 Samuel 7:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল বললেন, তোমরা সমস্ত ইসরাইলকে মিস্‌পাতে একত্র কর; আমি তোমাদের জন্য মাবুদের কাছে মুনাজাত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শমূয়েল বললেন, “ইস্রায়েলের সব লোকজনকে মিস্‌পাতে সমবেত করো, আর আমি তোমাদের জন্য সদাপ্রভুর কাছে অনুরোধ জানাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল কহিলেন, তোমরা সমস্ত ইস্রায়েলকে মিস্‌পাতে একত্র কর; আমি তোমাদের জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল কহিলেন, তোমরা সমস্ত ইস্রায়েলকে মিস্‌পাতে একত্র কর; আমি তোমাদের জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শমূয়েল বললেন, “মিসপাতে সমস্ত ইস্রায়েলীয়দের জড়ো কর। আমি তোমাদের জন্য সদাপ্রভুর কাছে মিনতি করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শামুয়েল বললেন, “মিসপাতে সমস্ত বনি-ইসরাইলদের জমায়েত কর। আমি তোমাদের জন্য মাবুদের কাছে মিনতি করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল বললেন, হে ইসরায়েলীবৃন্দ! তোমরা মিসপাতে সমবেত হও, আমি তোমাদের জন্য প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল বলল, “সমস্ত ইস্রায়েলীয়কে মিস্পায় জমায়েত হতে হবে| আমি তোমাদের জন্য প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল বললেন, “তোমরা সমস্ত ইস্রায়েলকে মিসপাতে জড়ো কর; আমি তোমাদের জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করব।”