1 Samuel 7:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তারা মিস্‌পাতে একত্র হয়ে পানি তুলে মাবুদের সম্মুখে ঢাললো এবং সেই দিন রোজা করে সেখানে বললো, আমরা মাবুদের বিরুদ্ধে গুনাহ্‌ করেছি। আর শামুয়েল মিস্‌পাতে বনি-ইসরাইলদের বিচার করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মিস্‌পাতে সমবেত হয়ে, জল সংগ্রহ করে সদাপ্রভুর সামনে তা ঢেলে দিল। সেদিন তারা উপবাস রেখে, সেখানে পাপস্বীকার করে বলল, “সদাপ্রভুর বিরুদ্ধে আমরা পাপ করেছি।” শমূয়েল তখন মিস্‌পাতে থেকে ইস্রায়েলের নেতা হয়ে সেবাকাজ চালিয়ে যাচ্ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহারা মিস্‌পাতে একত্র হইয়া জল তুলিয়া সদাপ্রভুর সম্মুখে ঢালিল, এবং সেই দিবস উপবাস করিয়া সে স্থানে কহিল, আমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। আর শমূয়েল মিস্‌পাতে ইস্রায়েল-সন্তানগণের বিচার করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা মিস্‌পাতে একত্র হইয়া জল তুলিয়া সদাপ্রভুর সম্মুখে ঢালিল, এবং সেই দিবস উপবাস করিয়া সেই স্থানে কহিল, আমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। আর শমূয়েল মিস্‌পাতে ইস্রায়েল-সন্তানগণের বিচার করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে তারা সবাই মিসপাতে জড়ো হল। তারা জল তুলে সদাপ্রভুর সামনে ঢেলে দিয়ে সেই দিন সেখানে উপবাস করল এবং বলল, “আমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি।” শমূয়েল মিসপাতে থেকে ইস্রায়েলীয়দের শাসন করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে তারা সবাই মিসপাতে জমায়েত হল। তারা পানি তুলে মাবুদের সামনে ঢেলে দিয়ে সেই দিন সেখানে রোজা রাখল এবং বলল, “আমরা মাবুদের বিরুদ্ধে গুনাহ্‌ করেছি।” শামুয়েল মিসপাতে থেকে বনি-ইসরাইলদের শাসন করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা সকলে মিসপাতে সমবেত হল এবং জল তুলে প্রভু পরমেশ্বরের সম্মুখে মাটিতে ঢেলে দিল। সেই দিন তারা সেখানে উপবাস করে বলল, প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে আমরা পাপ করেছি। শমুয়েল মিসপাতে ইসরায়েলীদের বিবাদের নিষ্পত্তি করে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা মিস্পায় সমবেত হল| তারা জল তুলল এবং সেটা প্রভুর সামনে ঢেলে দিল| এই ভাবে তারা উপবাস কাল শুরু করল| সেই দিন তারা কোন খাদ্য গ্রহণ না করে সমস্ত পাপ স্বীকার করল| তারা বলল, “আমরা প্রভুর কাছে পাপ করেছি|” এইভাবে মিস্পায় ইস্রায়েলীয়দের বিচারক হিসেবে শমূয়েল কাজ করতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা সবাই মিসপাতে জড়ো হয়ে জল তুলে সদাপ্রভুর সামনে ঢেলে দিল এবং সেই দিন উপোস করে সেখানে বলল, “আমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি।” আর শমূয়েল মিসপাতে ইস্রায়েল সন্তানদের বিচার করতে লাগলেন।