1 Samuel 7:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইলরা শামুয়েলকে বললো, আমাদের আল্লাহ্ মাবুদ ফিলিস্তিনীদের হাত থেকে যেন আমাদের নিস্তার করেন, এজন্য আপনি তাঁর কাছে আমাদের জন্য ফরিয়াদ জানাতে বিরত হবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা শমূয়েলকে বলল, “আমাদের জন্য আপনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আর্তনাদ করা বন্ধ করবেন না, যেন তিনি আমাদের ফিলিস্তিনীদের হাত থেকে উদ্ধার করতে পারেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণ শমূয়েলকে কহিল, আমাদের ঈশ্বর সদাপ্রভু পলেষ্টীয়দের হস্ত হইতে যেন আমাদিগকে নিস্তার করেন, এই জন্য আপনি তাঁহার কাছে আমাদের নিমিত্ত ক্রন্দন করিতে বিরত হইবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণ শমূয়েলকে কহিল, আমাদের ঈশ্বর সদাপ্রভু পলেষ্টীয়দের হস্ত হইতে যেন আমাদিগকে নিস্তার করেন, এই জন্য আপনি তাঁহার কাছে আমাদের নিমিত্ত ক্রন্দন করিতে বিরত হইবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা শমূয়েলকে বলল, “আমাদের ঈশ্বর সদাপ্রভু যেন পলেষ্টীয়দের হাত থেকে আমাদের উদ্ধার করেন সেইজন্য সদাপ্রভুর কাছে আপনি কান্নাকাটি করতে থাকুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা শামুয়েলকে বলল, “আমাদের মাবুদ আল্লাহ্ যেন ফিলিস্তিনীদের হাত থেকে আমাদের উদ্ধার করেন সেইজন্য মাবুদের কাছে আপনি ফরিয়াদ জানাতে থাকুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সংবাদ শুনে ইসরায়েলী জনতা অত্যন্ত ভীত হয়ে শমুয়েলকে বলল, আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনারত থাকুন, থামবেন না। ফিলিস্তিনীদের হাত থেকে যেন তিনি আমাদের উদ্ধার করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা শমূয়েলকে বলল, “আমাদের জন্য, আমাদের প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করো, থেমো না! তাঁকে বলো, হে প্রভু পলেষ্টীয়দের হাত থেকে আমাদের বাঁচান!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েল সন্তানেরা শমূয়েলকে বলল, “আমাদের ঈশ্বর সদাপ্রভু পলেষ্টীয়দের হাত থেকে যেন আমাদের উদ্ধার করেন, এই জন্য আপনি তাঁর কাছে আমাদের জন্য কাঁদুন।”