1 Samuel 7:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শামুয়েল দুগ্ধপোষ্য একটি ভেড়ার বাচ্চা নিয়ে মাবুদের উদ্দেশে সর্বাঙ্গ পোড়ানো-কোরবানী করলেন এবং শামুয়েল ইসরাইলের জন্য মাবুদকে ডাকলেন; আর মাবুদ তাঁকে উত্তর দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শমূয়েল একটি দুগ্ধপোষ্য মেষশাবক নিয়ে সদাপ্রভুর উদ্দেশে সেটিকে এক অখণ্ড হোমবলিরূপে উৎসর্গ করলেন। ইস্রায়েলের হয়ে তিনি সদাপ্রভুর উদ্দেশে আর্তনাদ করলেন, এবং সদাপ্রভু তাঁকে উত্তরও দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শমূয়েল দুগ্ধপোষ্য এক মেষবৎস লইয়া সদাপ্রভুর উদ্দেশে সর্ব্বাঙ্গ হোমবলি উৎসর্গ করিলেন, এবং শমূয়েল ইস্রায়েলের জন্য সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলেন; আর সদাপ্রভু তাঁহাকে উত্তর দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শমূয়েল দুগ্ধপোষ্য এক মেষবৎস লইয়া সদাপ্রভুর উদ্দেশে সর্বাঙ্গ হোমবলি উৎসর্গ করিলেন, এবং শমূয়েল ইস্রায়েলের জন্য সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলেন; আর সদাপ্রভু তাঁহাকে উত্তর দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শমূয়েল এমন একটা ভেড়ার বাচ্চা নিলেন যেটা দুধ ছাড়ে নি আর গোটা বাচ্চাটা দিয়ে তিনি সদাপ্রভুর উদ্দেশে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করলেন। তিনি ইস্রায়েলীয়দের হয়ে সদাপ্রভুকে ডাকলেন এবং সদাপ্রভুও তাঁকে উত্তর দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শামুয়েল এমন একটা ভেড়ার বাচ্চা নিলেন যেটা দুধ ছাড়ে নি আর গোটা বাচ্চাটা দিয়ে তিনি মাবুদের উদ্দেশে একটা পোড়ানো-কোরবানী দিলেন। তিনি বনি-ইসরাইলদের হয়ে মাবুদকে ডাকলেন এবং মাবুদও তাঁকে জবাব দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল তখন একটি দুগ্ধপোষ্য মেষশাবক নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে পূর্ণাহুতি প্রদান করলেন এবং ইসরায়েলের জন্য তাঁর কাছে কাতর বিনতি জানালেন। প্রভু পরমেশ্বর তাঁর প্রার্থনা গ্রাহ্য করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল একটা মেষশাবক নিয়ে এল| প্রভুকে সে এই মেষটি একটি সম্পূর্ণ হোমবলি হিসাবে নিবেদন করল| ইস্রায়েলের জন্য শমূয়েল প্রভুর কাছে প্রার্থনা করতে লাগল| প্রভু সেই প্রার্থনায় সাড়া দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শমূয়েল এমন একটা ভেড়ার বাচ্চা নিলেন যেটা দুধ ছাড়ে নি আর সদাপ্রভুর উদ্দেশ্যে গোটা বাচ্চাটা হোমবলি উৎসর্গ করলেন এবং শমূয়েল ইস্রায়েলের জন্য সদাপ্রভুর কাছে কাঁদলেন; আর সদাপ্রভু তাঁকে উত্তর দিলেন।