1 Samuel 8:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল যখন বৃদ্ধ হলেন, তখন তাঁর পুত্রদেরকে বিচারকর্তা করে ইসরাইলের উপরে নিযুক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল যখন বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি তাঁর ছেলেদের ইস্রায়েলের নেতারূপে নিযুক্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল যখন বৃদ্ধ হইলেন, তখন আপন পুত্রদিগকে বিচারকর্ত্তা করিয়া ইস্রায়েলের উপরে নিযুক্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল যখন বৃদ্ধ হইলেন, তখন আপন পুত্রদিগকে বিচারকর্তা করিয়া ইস্রায়েলের উপরে নিযুক্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল বুড়ো বয়সে ইস্রায়েলীয়দের শাসনকর্তা হিসাবে তাঁর ছেলেদের নিযুক্ত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল বুড়ো বয়সে বনি-ইসরাইলদের শাসনকর্তা হিসাবে তাঁর ছেলেদের নিযুক্ত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বার্ধক্যে উপনীত হয়ে শমুয়েল তাঁর পুত্রদের ইসরায়েলের বিচারকপদে নিয়োগ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল বৃদ্ধ হলে সে তার পুত্রদের ইস্রায়েলের বিচারক করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল যখন বৃদ্ধ হলেন, তখন তাঁর ছেলেদেরকে শাসনকর্ত্তা করে ইস্রায়েলের ওপর নিযুক্ত করলেন।