1 Samuel 8:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যে লোকেরা শামুয়েলের কাছে বাদশাহ্‌ চেয়েছিল তাদের কাছে তিনি মাবুদের ঐ সমস্ত কথা বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা শমূয়েলের কাছে একজন রাজা চেয়েছিল, তাদের তিনি সদাপ্রভুর বলা সব কথা বলে শোনালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যে লোকেরা শমূয়েলের কাছে রাজা যাচ্ঞা করিয়াছিল, তাহাদিগকে তিনি সদাপ্রভুর ঐ সমস্ত কথা কহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যে লোকেরা শমূয়েলের কাছে রাজা যাচ্ঞা করিয়াছিল, তাহাদিগকে তিনি সদাপ্রভুর ঐ সমস্ত কথা কহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা শমূয়েলের কাছে একজন রাজা চেয়েছিল তাদের কাছে শমূয়েল সদাপ্রভুর সমস্ত কথা জানালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা শামুয়েলের কাছে একজন বাদশাহ্‌ চেয়েছিল তাদের কাছে শামুয়েল মাবুদের সমস্ত কথা জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল তখন যে সব লোক তাঁর কাছে রাজা নিয়োগের দাবী জানিয়েছিল তাদের কাছে প্রভু পরমেশ্বরের সমস্ত কথা বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা একজন রাজা চাইছিল| তখন শমূয়েল তাদের কাছে প্রভুর কথিত সমস্ত কথাই শোনাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যে লোকেরা শমূয়েলের কাছে রাজা চেয়েছিল, তাদেরকে তিনি সদাপ্রভুর সেই সমস্ত কথা জানালেন।