1 Samuel 8:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও বললেন, তোমাদের উপরে রাজত্বকারী বাদশাহ্র এরকম নিয়ম হবে; তিনি তোমাদের পুত্রদের নিয়ে তাঁর রথ ও ঘোড়ার উপরে নিযুক্ত করবেন এবং তারা তাঁর রথের আগে আগে দৌড়াবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “যে রাজা তোমাদের উপর রাজত্ব করবেন, তিনি তাঁর অধিকাররূপে তোমাদের কাছে এই দাবি জানাবেন: তিনি তোমাদের ছেলেদের নিয়ে তাঁর রথ ও অশ্বগুলির পরিচর্যাকাজে লাগাবেন, ও তারা তাঁর রথের সামনে সামনে দৌড়াবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও কহিলেন, তোমাদের উপরে রাজত্বকারী রাজার এইরূপ নিয়ম হইবে; তিনি তোমাদের পুত্রগণকে লইয়া আপনার রথের ও অশ্বের উপরে নিযুক্ত করিবেন, এবং তাহারা তাঁহার রথের অগ্রে অগ্রে দৌড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও কহিলেন, তোমাদের উপরে রাজত্বকারী রাজার এইরূপ নিয়ম হইবে; তিনি তোমাদের পুত্রগণকে লইয়া আপনার রথের ও অশ্বের উপরে নিযুক্ত করিবেন, এবং তাহারা তাঁহার রথের অগ্রে অগ্রে দৌড়াইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বললেন, “যিনি রাজা হয়ে তোমাদের উপরে রাজত্ব করবেন তাঁর ব্যবহার এই রকম হবে: তিনি তোমাদের ছেলেদের নিয়ে সৈন্য হিসাবে কাজে লাগাবেন; তাদের কেউ কেউ হবে রথ-চালক, কেউ কেউ হবে ঘোড়সওয়ার এবং কেউ কেউ তাঁর সমস্ত রথের আগে আগে দৌড়াবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বললেন, “যিনি বাদশাহ্ হয়ে তোমাদের উপরে রাজত্ব করবেন তাঁর ব্যবহার এই রকম হবে: তিনি তোমাদের ছেলেদের নিয়ে সৈন্য হিসাবে কাজে লাগাবেন; তাদের কেউ কেউ হবে রথ-চালক, কেউ কেউ হবে ঘোড়সওয়ার এবং কেউ কেউ তাঁর সমস্ত রথের আগে আগে দৌড়াবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, যে রাজা তোমাদের উপরে রাজত্ব করবে, তোমাদের প্রতি তার আচরণ হবে এই রকম: সে তার রথ 3 অশ্বের পরিচর্যায় তোমাদের পুত্রদের নিযুক্ত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল বলল, “যদি তোমরা রাজা চাও তাহলে সে কি কি করবে শোন| সে তোমাদের পুত্রদের তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে এবং জোর করে তাদের দিয়ে নিজের সেবা করিয়ে নেবে| তাদের জোর করে সৈন্য করবে, রথ আর অশ্ববাহিনীতে ঢুকিয়ে তাদের দিয়ে লড়াই করাবে| রাজার রথকে সামলানোর জন্য সেই রথের সামনে ছুটে ছুটে তারা পাহারা দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরও বললেন, “তোমাদের উপরে রাজত্বকারী রাজার এইরকম নিয়ম হবে; তিনি তোমাদের ছেলেদের নিয়ে তাঁর রথ ও ঘোড়ার উপর নিযুক্ত করবেন এবং তারা তাঁর রথের আগে আগে দৌড়াবে।