1 Samuel 8:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তোমাদের উৎকৃষ্ট শস্যক্ষেত, আঙ্গুর-ক্ষেত ও সমস্ত জলপাই গাছ নিয়ে তাঁর গোলামদেরকে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তোমাদের সেরা চাষযোগ্য জমি, দ্রাক্ষাক্ষেত ও জলপাই-এর বাগানগুলি কেড়ে নিয়ে, সেগুলি তাঁর পরিচারকদের হাতে তুলে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তোমাদের উৎকৃষ্ট শস্যক্ষেত্র, দ্রাক্ষাক্ষেত্র ও জিতবৃক্ষ সকল লইয়া আপন দাসদিগকে দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তোমাদের উৎকৃষ্ট শস্যক্ষেত্র, দ্রাক্ষাক্ষেত্র ও জলপাইবৃক্ষ সকল লইয়া আপন দাসদিগকে দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তোমাদের সবচেয়ে ভাল জমি, আংগুর ক্ষেত ও জলপাই বাগান নিয়ে তাঁর কর্মচারীদের দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তোমাদের সবচেয়ে ভাল জমি, আংগুর ক্ষেত ও জলপাই বাগান নিয়ে তাঁর কর্মচারীদের দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সবচেয়ে ভাল ক্ষেত, দ্রাক্ষা ও জলপাইকুঞ্জগুলি দখল করে তার নিজের কর্মচারীদের দান করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“রাজা তোমাদের ভাল ভাল জমি, দ্রাক্ষা আর জলপাইয়ের বাগান কেড়ে নিয়ে তা তার কর্মচারীদের বিলিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তোমাদের সবচেয়ে ভাল জমি, আংগুর ক্ষেত ও সমস্ত জিতবৃক্ষ নিয়ে তাঁর কর্মচারীদের দেবেন।