1 Samuel 8:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তোমাদের গোলাম বাঁদী ও তোমাদের সেরা যুবকদের ও তোমাদের সমস্ত গাধা নিয়ে তাঁর নিজের কাজে নিযুক্ত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের দাস-দাসীদের ও সেরা পশুপাল ও গাধার পাল তিনি নিজের ব্যবহারের জন্য দখল করে নেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তোমাদের দাস দাসী ও সর্ব্বোত্তম যুবা পুরুষদিগকে ও তোমাদের গর্দ্দভ সকল লইয়া আপন কার্য্যে নিযুক্ত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তোমাদের দাস-দাসী ও সর্বোত্তম যুবা পুরুষদিগকে ও তোমাদের গর্দভ সকল লইয়া আপন কার্যে নিযুক্ত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তোমাদের দাসদাসী এবং তোমাদের সেরা যুবকদের ও গাধাগুলো নিয়ে নিজের কাজে লাগাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তোমাদের গোলাম ও বাঁদী এবং তোমাদের সেরা যুবকদের ও গাধাগুলো নিয়ে নিজের কাজে লাগাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের দাসদাসী, সেরা যুবকেরা এবং গাধাগুলিকে নিয়ে সে নিজের কাজে লাগাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“একজন রাজা তোমাদের দাস ও দাসীদের নিয়ে নেবে| সে তোমাদের সব চেয়ে সেরা গবাদি পশু ও গাধাদের নেবে| সে তার নিজের উদ্দেশ্যে তাদের ব্যবহার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তোমাদের দাসদাসী এবং তোমাদের সেরা যুবক দের ও গাধাগুলো নিয়ে নিজের কাজে লাগাবেন।