1 Samuel 8:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন তোমরা তোমাদের মনোনীত বাদশাহ্‌ দরুন কান্নাকাটি করবে; কিন্তু মাবুদ সেদিন তোমাদের কোন উত্তর দেবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমন একদিন আসতে চলেছে, যেদিন তোমরা তোমাদেরই মনোনীত রাজার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আর্তনাদ করবে, কিন্তু সেদিন সদাপ্রভু তোমাদের কোনও উত্তর দেবেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন তোমরা আপনাদের মনোনীত রাজা হেতু ক্রন্দন করিবে; কিন্তু সদাপ্রভু সেই দিন তোমাদিগকে উত্তর দিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন তোমরা আপনাদের মনোনীত রাজা হেতু ক্রন্দন করিবে; কিন্তু সদাপ্রভু সেই দিন তোমাদিগকে উত্তর দিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন তোমরা তোমাদের চেয়ে নেওয়া রাজার দরুন কাঁদবে, কিন্তু তখন সদাপ্রভু তোমাদের ডাকে সাড়া দেবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন তোমরা তোমাদের চেয়ে নেওয়া বাদশাহ্‌র দরুন কাঁদবে, কিন্তু তখন মাবুদ তোমাদের ডাকে সাড়া দেবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে রাজাকে তোমরা মনোনীত করবে তারই জন্য সেদিন তোমরা হাহাকার করবে, কিন্তু প্রভু পরমেশ্বর সেদিন তোমাদের ডাকে সাড়া দেবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন একটা সময় আসবে যখন তোমরা তোমাদের মনোনীত করা রাজার জন্য কাঁদবে| কিন্তু সেই সময় প্রভু তোমাদের ডাকে সাড়া দেবেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন তোমরা তোমাদের মনোনীত রাজার জন্য কাঁদবে, কিন্তু সেই দিন সদাপ্রভু তোমাদের উত্তর দেবেন না।”