1 Samuel 8:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মাবুদ শামুয়েলকে বললেন, তুমি তাদের কথা শোন, তাদের জন্য এক জন বাদশাহ্‌ নিযুক্ত কর। পরে শামুয়েল বনি-ইসরাইলদের বললেন, তোমরা প্রত্যেকে নিজ নিজ নগরে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু উত্তর দিলেন, “তাদের কথা শোনো ও তাদের জন্য একজন রাজা ঠিক করে দাও।” পরে শমূয়েল ইস্রায়েলীদের বললেন, “তোমরা প্রত্যেকে নিজের নিজের নগরে ফিরে যাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি তাহাদের বাক্যে কর্ণপাত কর, তাহাদের নিমিত্ত এক জনকে রাজা কর। পরে শমূয়েল ইস্রায়েল লোকদিগকে কহিলেন, তোমরা প্রত্যেকে আপন আপন নগরে যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি তাহাদের বাক্যে কর্ণপাত কর, তাহাদের নিমিত্ত একজনকে রাজা কর। পরে শমূয়েল ইস্রায়েল লোকদিগকে কহিলেন, তোমরা প্রত্যেকে আপন আপন নগরে যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে সদাপ্রভু শমূয়েলকে বললেন, “তুমি তাদের কথা শোন এবং তাদের জন্য তুমি একজন রাজা নিযুক্ত কর।” তখন শমূয়েল ইস্রায়েলীয়দের বললেন, “তোমরা নিজের নিজের বাড়ীতে ফিরে যাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে মাবুদ শামুয়েলকে বললেন, “তুমি তাদের কথা শোন এবং তাদের জন্য তুমি একজন বাদশাহ্‌ নিযুক্ত কর।” তখন শামুয়েল বনি-ইসরাইলদের বললেন, “তোমরা নিজের নিজের বাড়ীতে ফিরে যাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, এদের কথা শোন, এদের জন্য একজন রাজা নিযুক্ত কর। তখন শমুয়েল ইসরায়েলী জনতাকে বললেন, তোমরা এখন নিজ নিজ নগরে ফিরে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “ওদের কথা শোন! ওদের জন্য একজন রাজার ব্যবস্থা করে দাও|” তখন শমূয়েল ইস্রায়েলবাসীদের বলল, “বেশ তাই হবে| তোমরা একজন নতুন রাজা পাবে| এখন তোমরা সবাই বাড়ি যাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সদাপ্রভু শমূয়েলকে বললেন, “তুমি তাদের কথা শোন এবং তাদের জন্য এক জনকে রাজা কর।” তখন শমূয়েল ইস্রায়েলীয়দের বললেন, “তোমরা প্রত্যেকে নিজের নিজের নগরে যাও।”