1 Samuel 8:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাঁর পুত্রেরা তাঁর পথে চলতো না; তারা ধনলোভে বিপথে গেল, ঘুষ গ্রহণ করতো ও অন্যায় বিচার করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তাঁর ছেলেরা তাঁর পথে চলত না। তারা অসাধু উপায়ে অর্থলাভের পথে গেল এবং ঘুস নিত তথা ন্যায়বিচার বিকৃত করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাঁহার পুত্রেরা তাঁহার পথে চলিত না; তাহারা ধনলোভে বিপথে গেল, উৎকোচ লইত, ও বিচার বিপরীত করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাঁহার পুত্রেরা তাঁহার পথে চলিত না; তাহারা ধনলোভে বিপথে গেল, উৎকোচ লইত, ও বিচার বিপরীত করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা তাদের বাবার মত চলত না। তারা অন্যায়ভাবে ধন লাভের আশায় ন্যায়ের পথ ছেড়ে দিয়েছিল। তারা ঘুষ নিয়ে ন্যায়কে অন্যায় এবং অন্যায়কে ন্যায় বলে রায় দিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা তাদের বাবার মত চলত না। তারা অন্যায়ভাবে ধন লাভের আশায় ন্যায়ের পথ ছেড়ে দিয়েছিল। তারা ঘুষ নিয়ে ন্যায়কে অন্যায় এবং অন্যায়কে ন্যায় বলে রায় দিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা কিন্তু শমুয়েলের পথ অনুসরণ করত না। তারা লাভের প্রত্যাশায় বিপথগামী হয়েছিল। উৎকোচ গ্রহণ করে ন্যায়বিচারের নামে প্রহসন করত, ন্যায়বিচার করত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুত্ররা শমূয়েলের মতো জীবনযাপন করত না| যোয়েল ও অবিয় ঘুষ নিত, গোপনে টাকা নিয়ে বিচারসভায় রায় বদলে দিত| এমন কি বিচারালয়ে লোক ঠকাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তার ছেলেরা তাঁর পথে চলত না, তারা ধন লাভের আশায় বিপথে গেল, ঘুষ নিত ও উল্টো বিচার করত।