1 Samuel 8:5 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁকে বললেন, দেখুন, আপনি বৃদ্ধ হয়েছেন এবং আপনার পুত্রেরা আপনার পথে চলে না; এখন অন্য সকল জাতির মত আমাদের বিচার করতে আপনি আমাদের উপরে এক জন বাদশাহ্ নিযুক্ত করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাঁকে বললেন, “আপনার বয়স হয়েছে, আর আপনার ছেলেরাও আপনার পথে চলে না; এখন তাই আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজন রাজা নিযুক্ত করুন, যেমন অন্য সব জাতিরও রাজা আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহাকে কহিলেন, দেখুন, আপনি বৃদ্ধ হইয়াছেন, এবং আপনার পুত্রেরা আপনার পথে চলে না; এখন অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে এক জন রাজা নিযুক্ত করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহাকে কহিলেন, দেখুন, আপনি বৃদ্ধ হইয়াছেন, এবং আপনার পুত্রেরা আপনার পথে চলে না; এখন অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখুন আপনি বৃদ্ধ হয়েছেন, আপনার পুত্রেরাও আপনার পথ অনুসরণ করে না। অতএব আপনি অন্যান্য জাতিদের মত শাসনকার্য পরিচালনার জন্য আমাদের উপর একজন রাজা নিযুক্ত করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা শমূয়েলকে বলল, “আপনি বৃদ্ধ হয়েছেন, আর আপনার পুত্ররা ঠিকভাবে জীবন কাটাচ্ছে না| তারা আপনার মতো নয়| তাই বলছি, আপনি আমাদের একটা রাজার ব্যবস্থা করুন, অন্যান্য সব দেশে যেমন থাকে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাঁকে বললেন, “দেখুন, আপনি বৃদ্ধ হয়েছেন এবং আপনার ছেলেরা আপনার পথে চলছে না, এখন অন্যান্য জাতিদের মত আমাদের বিচার করতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন।”