1 Samuel 8:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ‘আমাদের বিচার করতে আমাদের এক জন বাদশাহ্‌ দিন;’ তাঁদের এই কথা শামুয়েলের ভাল মনে হল না; তাতে শামুয়েল মাবুদের কাছে মুনাজাত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজন রাজা দিন,” তাদের বলা এই কথাটি কিন্তু শমূয়েলকে অসন্তুষ্ট করল; তাই তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, ‘আমাদের বিচার করিতে আমাদিগকে এক জন রাজা দিউন;’ তাঁহাদের এই কথা শমূয়েলের মন্দ বোধ হইল; তাহাতে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, ‘আমাদের বিচার করিতে আমাদিগকে একজন রাজা দিউন;’ তাঁহাদের এই কথা শমূয়েলের মন্দ বোধ হইল; তাহাতে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমাদের শাসন করবার জন্য একজন রাজা নিযুক্ত করুন,” লোকদের এই কথাটা শমূয়েলের কাছে ভাল মনে হল না। সেইজন্য তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমাদের শাসন করবার জন্য একজন বাদশাহ্‌ নিযুক্ত করুন,” লোকদের এই কথাটা শামুয়েলের কাছে ভাল মনে হল না। সেইজন্য তিনি মাবুদের কাছে মুনাজাত করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের এই কথায় শমুয়েল অসন্তুষ্ট হলেন। তিনি তখন প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে প্রবীণরা তাদের নেতৃত্ব দিতে পারে এমন একজন রাজা চাইল| কিন্তু শমূয়েলের মনে হল এটা একটা খারাপ চিন্তা| তাই তিনি প্রভুর কাছে প্রার্থনা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমাদের শাসন করবার জন্য আমাদের একজন রাজা দিন,” তাদের এই কথা শমূয়েলের কাছে ভাল মনে হল না; তাতে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন।