1 Samuel 8:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তাদের কথায় কান দাও; কিন্তু তাদের বিপক্ষে দৃঢ়ভাবে সাক্ষ্য দাও এবং তাদের উপরে যে রাজত্ব করবে, সেই বাদশাহ্‌র নিয়ম তাদেরকে জানাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তুমি তাদের কথা শোনো; কিন্তু শপথপূর্বক তুমি তাদের সতর্ক করে দাও এবং তারা জানুক, যে রাজা তাদের উপর রাজত্ব করতে চলেছেন, তিনি তাঁর অধিকাররূপে কী দাবি জানাবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন তাহাদের বাক্যে কর্ণপাত কর; কিন্তু তাহাদের বিপক্ষে দৃঢ়রূপে সাক্ষ্য দেও, এবং তাহাদের উপরে যে রাজত্ব করিবে, সেই রাজার নিয়ম তাহাদিগকে জ্ঞাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন তাহাদের বাক্যে কর্ণপাত কর; কিন্তু তাহাদের বিপক্ষে দৃঢ়রূপে সাক্ষ্য দেও, এবং তাহাদের উপরে যে রাজত্ব করিবে, সেই রাজার নিয়ম তাহাদিগকে জ্ঞাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তুমি তাদের কথা মেনে নাও; তবে তুমি তাদের সাবধান করে বলে দাও যে, তাদের উপর যে রাজা রাজত্ব করবে সে তাদের উপর কি রকম ব্যবহার করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তুমি তাদের কথা মেনে নাও; তবে তুমি তাদের সাবধান করে বলে দাও যে, তাদের উপর যে বাদশাহ্‌ রাজত্ব করবে সে তাদের উপর কি রকম ব্যবহার করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব তুমি তাদের কথা শোন, কিন্তু দৃঢভাবে তাদের সতর্ক করে দাও এবং বুঝিয়ে দাও যে, তাদের প্রতি রাজার ব্যবহার কেমন হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঠিক আছে, ওদের কথা মতোই চলো; কিন্তু তাদের একবার সাবধান করো, ওদের বলে দিও একজন রাজা তাদের প্রতি কি ব্যবহার করবে এবং কিভাবে একজন রাজা তাদের শাসন করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তাদের কথা মেনে নাও; কিন্তু তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে সাক্ষী দাও এবং তাদের উপর যে রাজত্ব করবে, সেই রাজার নিয়ম তাদেরকে জানাও।”