1 Samuel 9:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিন্‌ইয়ামীন-বংশীয় এক জন লোক ছিলেন, তাঁর নাম কীশ। তিনি অবীয়েলের পুত্র, ইনি সরোরের পুত্র, ইনি বখোরতের পুত্র, ইনি অফিহের পুত্র। কীশ এক জন বিন্‌ইয়ামীনীয় বলবান বীর ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে সমাজে সুপ্রতিষ্ঠিত বিন্যামীন বংশীয় একজন ব্যক্তি ছিলেন, যাঁর নাম কীশ। কীশ অবীয়েলের ছেলে, অবীয়েল সরোরের ছেলে, সরোর বখোরতের ছেলে, বখোরত বিন্যামীন বংশীয় অফিয়ের ছেলে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিন্যামীন বংশীয় এক লোক ছিলেন, তাঁহার নাম কীশ। তিনি অবীয়েলের পুত্র, ইনি সরোরের পুত্র, ইনি বখোরতের পুত্র, ইনি অফীহের পুত্র। কীশ এক জন বিন্যামীনীয় বলবান বীর ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিন্যামীন বংশীয় এক লোক ছিলেন, তাঁহার নাম কীশ। তিনি অবীয়েলের পুত্র, ইনি সরোরের পুত্র, ইনি বখোরতের পুত্র, ইনি অফিহের পুত্র। কীশ একজন বিন্যামীনীয় বলবান বীর ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কীশ নামে বিন্যামীন-গোষ্ঠীর একজন সম্মানিত ধনী লোক ছিলেন। কীশ অবীয়েলের ছেলে, অবীয়েল সরোরের ছেলে, সরোর বখোরতের ছেলে আর বখোরত অফীহের ছেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কীশ নামে বিন্যামীন-গোষ্ঠীর একজন সম্মানিত ধনী লোক ছিলেন। কীশ অবীয়েলের ছেলে, অবীয়েল সরোরের ছেলে, সরোর বখোরতের ছেলে আর বখোরত অফীহের ছেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কীশ নামে বিন্যামীন বংশের একজন সঙ্গতিপন্ন ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি অবিয়েলের পুত্র, অবিয়েল ছিলেন সরোরের পুত্র,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কীশ ছিলেন বিন্যামীন পরিবারগোষ্ঠীর একজন গণ্যমান্য ব্যক্তি| কীশের পিতার নাম অবীয়েল| অবীয়েলের পিতা সরোর| সরোরের পিতা বখোরত, বখোরতের পিতা অফীহ, তিনি বিন্যামীনের লোক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিন্যামীন গোষ্ঠীর একজন লোক ছিলেন, তাঁর নাম কীশ। তিনি অবীয়েলের ছেলে, ইনি সরোরের ছেলে, ইনি বখোরতের ছেলে, ইনি অফীহের ছেলে। কীশ একজন বিন্যামীনীয় বলবান বীর ছিলেন৷