1 Samuel 9:10 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত তাঁর ভৃত্যটিকে বললেন, ভালই বললে; চল আমরা যাই। আর আল্লাহ্র লোক যেখানে ছিলেন তাঁরা সেই নগরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল তাঁর দাসকে বললেন, “ঠিক আছে, চলো, সেখানে যাওয়া যাক।” অতএব তাঁরা সেই নগরটির উদ্দেশে রওনা হয়ে গেলেন, যেখানে ঈশ্বরের লোক তখন ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—তখন শৌল আপন চাকরটীকে কহিলেন, ভালই বলিলে; চল, আমরা যাই। আর ঈশ্বরের লোক যেখানে ছিলেন, সেই নগরে তাঁহারা গমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল আপন চাকরটিকে কহিলেন, ভালই বলিলে; চল, আমরা যাই। আর ঈশ্বরের লোক যেখানে ছিলেন, সেই নগরে তাঁহারা গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তাঁর চাকরকে বললেন, “বেশ বলেছ; চল, আমরা যাই।” এই বলে তাঁরা ঈশ্বরের লোকটি যে শহরে ছিলেন সেখানে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তাঁর চাকরকে বললেন, “খুব ভাল বলেছ; চল, আমরা যাই।” এই বলে তাঁরা আল্লাহ্র বান্দাটি যে শহরে ছিলেন সেখানে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তখন তাঁর দাসকে বললেন, ঠিক বলেছ, তাহলে চল যাই। তখন তাঁরা যে নগরে সেই ঈশ্বরভক্ত ব্যক্তি ছিলেন সেখানে গেলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল তাঁর চাকরকে বললেন, “বেশ বলেছ; চল, আমরা যাই।” আর ঈশ্বরের লোক যেখানে ছিলেন সেই শহরে তাঁরা গেলেন।