1 Samuel 9:11 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তাঁরা পাহাড়ী পথ বেয়ে নগরের দিকে উঠছিলেন; তখন পানি তুলবার জন্য কয়েক জন যুবতী মেয়ে বাইরে এসেছিল, তাঁরা তাদের দেখে জিজ্ঞাসা করলেন, দর্শক কি এই স্থানে আছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাহাড় পেরিয়ে যখন তাঁরা নগরটির দিকে যাচ্ছিলেন, তখন তাঁরা এমন কয়েকজন যুবতী মহিলার দেখা পেলেন যারা জল ভরতে যাচ্ছিল। তাঁরা তাদের জিজ্ঞাসা করলেন, “দর্শক কি এখানে আছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তাঁহারা নগরের দিকে ঊর্দ্ধগামী পথে উঠিতেছিলেন, তখন জল তুলিবার জন্য কয়েকটী যুবতী বাহিরে আসিয়াছিল, তাঁহারা তাহাদিগকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, দর্শক কি এই স্থানে আছেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তাঁহারা নগরের দিকে ঊর্ধ্বগামী পথে উঠিতেছিলেন, তখন জল তুলিবার জন্য কয়েক জন যুবতী মেয়ে বাহিরে আসিয়াছিল, তাঁহারা তাহাদিগকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, দর্শক কি এই স্থানে আছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পথটা শহরের দিকে উঠে গেছে তাঁরা যখন সেই পথ ধরে উঠে যাচ্ছিলেন তখন কয়েকজন মেয়ের সংগে তাঁদের দেখা হল। সেই মেয়েরা জল নেবার জন্য বেরিয়ে এসেছিল। তাঁরা সেই মেয়েদের জিজ্ঞাসা করলেন, “দর্শক কি এখানে আছেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে পথটা শহরের দিকে উঠে গেছে তাঁরা যখন সেই পথ ধরে উঠে যাচ্ছিলেন তখন কয়েকজন মেয়ের সংগে তাঁদের দেখা হল। সেই মেয়েরা পানি নেবার জন্য বেরিয়ে এসেছিল। তাঁরা সেই মেয়েদের জিজ্ঞাসা করলেন, “দর্শক কি এখানে আছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাহাড়ী পথ ধরে তাঁরা যখন সেই নগরের দিকে যাচ্ছিলেন তখন কয়েকজন তরুণীর সঙ্গে তাঁদের দেখা হল, তারা জল তোলার জন্য নগর থেকে বেরিয়ে আসছিল। তাঁরা তাদের জিজ্ঞাসা করলেন, দিব্যদর্শী কি এখানে আছেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তাঁরা নগরের সেই পথ ধরে উঠে যাচ্ছিলেন তখন কয়েকজন যুবতী জল নেবার জন্য বেরিয়ে এসেছিল, তাঁরা তাদের দেখে জিজ্ঞাসা করলেন, “দর্শক কি এখানে আছেন?”