1 Samuel 9:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাঁদের জবাবে বললো, হ্যাঁ, আছেন; দেখ তিনি তোমাদের সম্মুখে আছেন; শীঘ্র এখনই যাও, তিনি আজ নগরে এসেছেন, কারণ ঐ উচ্চস্থলীতে আজ লোকদের একটি কোরবানীর অনুষ্ঠান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা উত্তর দিল, “হ্যাঁ, তিনি আপনাদের থেকে একটু আগেই আছেন। তাড়াতাড়ি যান; তিনি একটু আগেই আমাদের নগরে এসেছেন, কারণ টিলার উপর আজ লোকেরা এক বলি উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাঁহাদিগকে উত্তর করিয়া কহিল, হাঁ, আছেন; দেখ তিনি তোমাদের সম্মুখে আছেন; শীঘ্র এখনই যাও, তিনি অদ্য নগরে আসিয়াছেন, কারণ ঐ উচ্চস্থলীতে অদ্য লোকদের এক যজ্ঞ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাঁহাদিগকে উত্তর করিয়া কহিল, হাঁ, আছেন; দেখ তিনি তোমাদের সম্মুখে আছেন; শীঘ্র এখনই যাও, তিনি অদ্য নগরে আসিয়াছেন, কারণ ঐ উচ্চস্থলীতে অদ্য লোকদের এক যজ্ঞ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা বলল, “হ্যাঁ, আছেন; আর একটু সামনে এগিয়ে যান। আপনারা তাড়াতাড়ি যান। তিনি আজই আমাদের শহরে এসেছেন, কারণ উপাসনার উঁচু স্থানে আজ লোকেরা পশু-উৎসর্গের অনুষ্ঠান করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা বলল, “জ্বী আছেন; আর একটু সামনে এগিয়ে যান। আপনারা তাড়াতাড়ি যান। তিনি আজই আমাদের শহরে এসেছেন, কারণ এবাদতের উঁচু স্থানে আজ লোকেরা পশু-কোরবানী দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, হ্যাঁ, তিনি আপনাদের আগে আগেই চলেছেন, তাড়াতাড়ি যান, তিনি এইমাত্র নগরে এসেছেন কারণ আজ পাহাড়ের উপরে যজ্ঞবেদীতে সর্বসাধারণের জন্য যজ্ঞ অনুষ্ঠিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুবতীরা উত্তর দিলো, “হ্যাঁ, দর্শনকারী এখানেই আছেন| তিনি ওখানে আছেন, তোমাদের আগে| তিনি আজ এই শহরে এসেছেন| কিছু লোক মঙ্গল নৈবেদ্য উৎসর্গ করার জন্য আজ উপাসনা স্থানে সমবেত হচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উত্তরে তারা বলল, “হ্যাঁ, আছেন; আর একটু সামনে এগিয়ে যান; আপনারা তাড়াতাড়ি যান। তিনি আজই শহরে এসেছেন, কারণ ঐ উঁচু স্থানে আজ লোকেদের একটি যজ্ঞ হবে।