1 Samuel 9:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁরা নগরে উঠলেন; তাঁরা নগরের মধ্যে উপস্থিত হলে দেখ, শামুয়েল উচ্চস্থলীতে যাবার জন্য বের হয়ে তাঁদের সম্মুখে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা নগরটির দিকে যাচ্ছিলেনই, আর ঠিক যখন তাঁরা সেখানে প্রবেশ করবেন, শমূয়েল টিলায় চড়ার পথে তাঁদের দিকে এগিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহারা নগরে উঠিলেন; তাঁহারা নগরমধ্যে উপস্থিত হইলে দেখ, শমূয়েল উচ্চস্থলীতে যাইবার জন্য বাহির হইয়া তাঁহাদের সম্মুখে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহারা নগরে উঠিলেন; তাঁহারা নগরের মধ্যে উপস্থিত হইলে দেখ, শমূয়েল উচ্চস্থলীতে যাইবার জন্য বাহির হইয়া তাঁহাদের সম্মুখে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে তাঁরা শহরে উঠে গেলেন। তাঁরা শহরের মধ্যে গিয়ে দেখলেন শমূয়েল উপাসনার উঁচু স্থানে যাবার জন্য তাঁদের দিকেই আসছেন। পথে শমূয়েলের সংগে তাঁদের দেখা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে তাঁরা শহরে উঠে গেলেন। তাঁরা শহরের মধ্যে গিয়ে দেখলেন শামুয়েল এবাদতের উঁচু স্থানে যাবার জন্য তাঁদের দিকেই আসছেন। পথে শামুয়েলের সংগে তাঁদের দেখা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরের মধ্যে গিয়ে তাঁরা দেখলেন, শমুয়েল পাহাড়ের উপর যজ্ঞস্থানের দিকে যাচ্ছেন, পথেই তাঁর সঙ্গে তাদের সাক্ষাৎ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল ও তার ভৃত্য শহরে যাবার জন্যে পাহাড়ে উঠলে, শহরে ঢোকার সময়ই তারা দেখল শমূয়েল তাদের দিকেই আসছে| শমূয়েল তখন সবে উপাসনার স্থানে যাবার জন্যে বার হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা শহরের মধ্যে উপস্থিত হয়ে দেখলেন, শমূয়েল উঁচু স্থানে যাবার জন্য বের হয়েছেন ও তাঁদের সামনে উপস্থিত হলেন।