1 Samuel 9:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আগামীকাল এমন সময়ে আমি বিন্‌ইয়ামীন প্রদেশ থেকে এক জন লোককে তোমার কাছে প্রেরণ করবো; তুমি তাকে আমার লোক ইসরাইলের নায়ক করার জন্য অভিষেক করবে; আর সে ফিলিস্তিনীদের হাত থেকে আমার লোকদের নিস্তার করবে; কেননা আমার লোকদের কান্না আমার কর্ণগোচর হওয়াতে আমি তাদের প্রতি দৃষ্টিপাত করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আগামীকাল প্রায় এইসময়েই আমি তোমার কাছে বিন্যামীন গোষ্ঠীভুক্ত অঞ্চল থেকে একজন লোককে পাঠাব। তুমি তাকে আমার প্রজা ইস্রায়েলের উপর শাসনকর্তা পদে অভিষিক্ত করবে; সে ফিলিস্তিনীদের হাত থেকে তাদের মুক্ত করবে। আমি আমার প্রজাদের দিকে দৃষ্টিপাত করেছি, কারণ তাদের আর্তনাদ আমার কাছে পৌঁছে গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কল্য এমন সময়ে আমি বিন্যামীন প্রদেশ হইতে এক জন লোককে তোমার নিকটে প্রেরণ করিব; তুমি তাহাকে আমার প্রজা ইস্রায়েলের নায়ক করিবার জন্য অভিষেক করিবে; আর সে পলেষ্টীয়দের হস্ত হইতে আমার প্রজাদিগকে নিস্তার করিবে; কেননা আমার প্রজাদের ক্রন্দন আমার কর্ণগোচর হওয়াতে আমি তাহাদের প্রতি দৃষ্টিপাত করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কল্য এমন সময়ে আমি বিন্যামীন প্রদেশ হইতে একজন লোককে তোমার নিকটে প্রেরণ করিব; তুমি তাহাকে আমার প্রজা ইস্রায়েলের নায়ক করিবার জন্য অভিষেক করিবে; আর সে পলেষ্টীয়দের হস্ত হইতে আমার প্রজাদিগকে নিস্তার করিবে; কেননা আমার প্রজাদের ক্রন্দন আমার কর্ণগোচর হওয়াতে আমি তাহাদের প্রতি দৃষ্টিপাত করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আগামী কাল এই সময়ে আমি বিন্যামীন-গোষ্ঠীর এলাকার একজন লোককে তোমার কাছে পাঠাব। আমার লোকদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের নেতা হবার জন্য তুমি তাকে অভিষেক করবে। পলেষ্টীয়দের হাত থেকে সে-ই আমার লোকদের উদ্ধার করবে। আমার লোকদের দিকে আমি মনোযোগ দিয়েছি, কারণ তাদের কান্না আমার কানে এসে পৌঁছেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আগামী কাল এই সময়ে আমি বিন্যামীন-গোষ্ঠীর এলাকার একজন লোককে তোমার কাছে পাঠাব। আমার বান্দাদের, অর্থাৎ বনি-ইসরাইলদের নেতা হবার জন্য তুমি তাকে অভিষেক করবে। ফিলিস্তিনীদের হাত থেকে সে-ই আমার বান্দাদের উদ্ধার করবে। আমার বান্দাদের দিকে আমি মনোযোগ দিয়েছি, কারণ তাদের ফরিয়াদ আমার কানে এসে পৌঁছেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগামী কাল এমনি সময়ে বিন্যামীন প্রদেশের এক ব্যক্তিকে আমি তোমার কাছে পাঠাব, তুমি তাকে আমার প্রজা ইসরায়েলের নায়ক হওয়ার জন্য অভিষেক করবে। সে ফিলিস্তিনীদের কবল থেকে আমার প্রজাদের উদ্ধার করবে কারণ আমি আমার প্রজাদের দুর্দশা দেখেছি, তাদের আর্তরব আমার কাছে পৌঁছেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আগামীকাল ঠিক এই সময়েই আমি তোমার কাছে একজনকে পাঠাবো| সে বিন্যামীন পরিবারের লোক| তুমি তার অভিষেক করে তাকে ইস্রায়েলের নতুন নেতা করবে| এই লোকটিই পলেষ্টীয়দের হাত থেকে আমার লোকদের রক্ষা করবে| আমি তাদের দুঃখ দুর্দশা দেখেছি, আমি তাদের কান্না শুনেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আগামী কাল এই দিনের আমি বিন্যামীনের এলাকা থেকে একজন লোককে তোমার কাছে পাঠাব; তুমি আমার প্রজা ইস্রায়েলের রাজা হবার জন্য তুমি তাকে অভিষেক করবে; আর সে পলেষ্টীয়দের হাত থেকে আমার লোকদের উদ্ধার করবে; কারণ আমার লোকদের কান্না আমার কানে এসে পৌঁছেছে তাই আমি তাদের প্রতি মনোযোগ দিয়েছি।”