1 Samuel 9:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল তালুতকে দেখলে মাবুদ তাঁকে বললেন, দেখ, এই সেই ব্যক্তি, যার বিষয়ে আমি তোমার কাছে বলেছিলাম, সেই আমার লোকদের উপরে কর্তৃত্ব করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের দিকে শমূয়েলের চোখ পড়ার সাথে সাথেই সদাপ্রভু তাঁকে বললেন, “এই লোকটির কথাই আমি তোমাকে বলেছিলাম; এই আমার প্রজাদের পরিচালনা করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল শৌলকে দেখিলে সদাপ্রভু তাঁহাকে কহিলেন, দেখ, এ সেই ব্যক্তি, যাহার বিষয়ে আমি তোমার কাছে বলিয়াছিলাম, সেই আমার প্রজাদের উপরে কর্ত্তৃত্ব করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল শৌলকে দেখিলে সদাপ্রভু তাঁহাকে কহিলেন, দেখ, এই সেই ব্যক্তি, যাহার বিষয়ে আমি তোমার কাছে বলিয়াছিলাম, সেই আমার প্রজাদের উপরে কর্তৃত্ব করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলকে দেখবার সংগে সংগেই সদাপ্রভু শমূয়েলকে বললেন, “দেখ, এ-ই সেই লোক, যার কথা আমি তোমাকে বলেছিলাম। এ-ই আমার লোকদের শাসন করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতকে দেখবার সংগে সংগেই মাবুদ শামুয়েলকে বললেন, “দেখ, এ-ই সেই লোক, যার কথা আমি তোমাকে বলেছিলাম। এ-ই আমার বান্দাদের শাসন করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল যখন শৌলকে দেখলেন তখন প্রভু তাঁকে বললেন, দেখ এই সেই ব্যক্তি, যার কথা আমি তোমাকে বলেছি। এই আমার প্রজাদের উপর কর্তৃত্ব করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল শৌলকে দেখতে পেল এবং প্রভু শমূয়েলকে বললেন, “আমি এই লোকটার কথাই তোমাকে বলেছিলাম| সে আমার লোকদের ওপর শাসন করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল শৌলকে দেখলে সদাপ্রভু কে বললেন, “দেখ, এই সেই লোক, যার কথা আমি তোমাকে বলেছিলাম, এই আমার লোকদের উপরে কর্তৃত্ব করবে।”