1 Samuel 9:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত ফটকে শামুয়েলের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, আরজ করি, দর্শকের বাড়ি কোথায়, আমাকে বলে দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদর দরজায় গিয়ে শৌল শমূয়েলের কাছাকাছি পৌঁছে জিজ্ঞাসা করলেন, “দয়া করে আমায় জানাবেন কি, দর্শকের বাড়িটি কোথায়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল দ্বারদেশে শমূয়েলের নিকটে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, বিনয় করি, দর্শকের গৃহ কোথায়, আমাকে বলিয়া দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল দ্বারদেশে শমূয়েলের নিকটে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, বিনয় করি, দর্শকের গৃহ কোথায়, আমাকে বলিয়া দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল ফটকের মধ্যে শমূয়েলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “দর্শকের বাড়ীটা কোথায় দয়া করে আমাকে বলে দিন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত দরজার মধ্যে শামুয়েলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “দর্শকের বাড়ীটা কোথায় দয়া করে আমাকে বলে দিন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল নগরদ্বারে শমুয়েলের কাছে এসে বললেন, দয়া করে বলবেন কি দিব্যদর্শীর বাড়িটি কোথায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফটকের কাছে শৌল একজন লোকের কাছে পথ নির্দেশ জিজ্ঞেস করতে গেল| ঘটনাচক্রে এই লোকটি ছিল শমূয়েল| শৌল তাকে জিজ্ঞাসা করল, “কোথায় সেই দর্শনকারীর বাড়ি আমায় দয়া করে বলে দিন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল ফটকের মধ্যে শমূয়েলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “দর্শকের বাড়িটা কোথায় দয়া করে আমাকে বলে দিন।”