1 Samuel 9:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শামুয়েল তালুতকে উত্তর করলেন, আমিই দর্শক, আমার সম্মুখবর্তী হয়ে উচ্চস্থলীতে চল; কেননা আজ তোমরা আমার সঙ্গে ভোজন করবে; সকালে আমি তোমাকে বিদায় করবো এবং তোমার মনের সমস্ত কথা তোমাকে জানাবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল তাঁকে উত্তর দিলেন, “আমিই সেই দর্শক। আমার আগে আগে টিলায় চড়, কারণ আজ তোমরা আমার সঙ্গে ভোজনপান করবে, আর সকালবেলায় আমি তোমাদের বিদায় দেব ও তোমার মনে যা যা আছে সব বলে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শমূয়েল শৌলকে উত্তর করিলেন, আমিই দর্শক, আমার অগ্রে অগ্রে উচ্চস্থলীতে চল; কেননা অদ্য তোমরা আমার সহিত ভোজন করিবে; প্রাতে আমি তোমাকে বিদায় করিব, এবং তোমার মনের সমস্ত কথা তোমাকে জ্ঞাত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শমূয়েল শৌলকে উত্তর করিলেন, আমিই দর্শক, আমার অগ্রে অগ্রে উচ্চস্থলীতে চল; কেননা অদ্য তোমরা আমার সহিত ভোজন করিবে; প্রাতে আমি তোমাকে বিদায় করিব, এবং তোমার মনের সমস্ত কথা তোমাকে জ্ঞাত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে শমূয়েল শৌলকে বললেন, “আমিই দর্শক। তুমি আমার আগে আগে উপাসনার উঁচু স্থানে যাও, কারণ আজ তোমরা আমার সংগে খাবে। কাল সকালে আমি তোমাকে বিদায় দেব আর তোমার মনে যা আছে তা তোমাকে বলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে শামুয়েল তালুতকে বললেন, “আমিই দর্শক। তুমি আমার আগে আগে এবাদতের উঁচু স্থানে যাও, কারণ আজ তোমরা আমার সংগে খাবে। কাল সকালে আমি তোমাকে বিদায় দেব আর তোমার মনে যা আছে তা তোমাকে বলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল শৌলকে বললেন, আমিই দিব্যদর্শী, আমার আগে পাহাড়ের উপর যজ্ঞস্থানে চলে যাও, তোমরা আজ আমার সঙ্গে আহার করবে, কাল সকালে আমি তোমাদের বিদায় দেব এবং তোমার মনে যা কিছু প্রশ্ন আছে, সব তোমাকে বলে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল বলল, “আমিই সেই দর্শক| আমার আগে আগে উপাসনার স্থানের দিকে এগিয়ে যাও| তুমি তোমার ভৃত্যকে নিয়ে আজ আমার সঙ্গে খাবে| কাল সকালে তোমার বাড়ি যেও| আমি তোমার সব প্রশ্নেরই উত্তর দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শমূয়েল এর উত্তরে শৌলকে বললেন, “আমিই দর্শক, আমার আগে আগে উঁচু স্থানে যাও, কারণ আজ তোমরা আমার সঙ্গে খাবে; কাল সকালে আমি তোমাকে বিদায় দেব এবং তোমার মনের সমস্ত কথা তোমাকে জানাব।