1 Samuel 9:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুত নামে তাঁর এক জন পুত্র ছিলেন; তিনি সুন্দর যুবা পুরুষ; বনি-ইসরাইলদের মধ্যে তার চেয়ে সুন্দর কোন পুরুষ ছিল না এবং তিনি অন্য সমস্ত লোক থেকে প্রায় এক ফুট লম্বা ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কীশের এক ছেলে ছিল, যাঁর নাম শৌল। তিনি এত সুদর্শন ছিলেন যে ইস্রায়েল দেশে কোথাও তাঁর মতো একজনও যুবক খুঁজে পাওয়ার উপায় ছিল না, এবং তিনি অন্য সবার চেয়ে বেশ কিছুটা লম্বা ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌল নামে তাঁহার এক পুত্র ছিলেন; তিনি সুন্দর যুবা পুরুষ; ইস্রায়েল-সন্তানদের মধ্যে তদপেক্ষা সুন্দর কোন পুরুষ ছিল না, এবং তিনি অন্য সমস্ত লোক হইতে এক মস্তক দীর্ঘ ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌল নামে তাঁহার এক পুত্র ছিলেন; তিনি সুন্দর যুবা পুরুষ; ইস্রায়েল-সন্তানদের মধ্যে তদপেক্ষা সুন্দর কোন পুরুষ ছিল না, এবং তিনি অন্য সমস্ত লোক হইতে এক মস্তক দীর্ঘ ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল নামে কীশের একটি ছেলে ছিল। তিনি ছিলেন বয়সে যুুবক এবং দেখতে সুন্দর। ইস্রায়েলীয়দের মধ্যে তাঁর মত সুন্দর আর কেউ ছিল না। তিনি অন্য সকলের চেয়ে প্রায় এক ফুট লম্বা ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত নামে কীশের একটি ছেলে ছিল। তিনি ছিলেন বয়সে যুুবক এবং দেখতে সুন্দর। বনি-ইসরাইলদের মধ্যে তাঁর মত সুন্দর আর কেউ ছিল না। তিনি অন্য সকলের চেয়ে প্রায় এক ফুট লম্বা ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বখোরাতের পৌত্র ও অফিহার প্রপৌত্র। তাঁর এক সুদর্শন তরুণ পুত্র ছিল, তার নাম শৌল। ইসরায়েলীদের মধ্যে তাঁর চেয়ে রূপবান কোন লোক ছিল না, সমস্ত লোকের চেয়ে তি্নি মাথায় লম্বা ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কীশের একজন পুত্র ছিল, তার নাম শৌল| সুদর্শন যুবক শৌলের মতো এত সুন্দর আর কেউ ছিল না| ইস্রায়েলের সকলের চেয়ে সে ছিল মাথায় লম্বা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌল নামে তাঁর একটি ছেলে ছিল; তিনি যুবক ও দেখতে সুন্দর ছিলেন; ইস্রায়েলীয়দের মধ্যে তাঁর থেকে বেশি সুন্দর আর কোন পুরুষ ছিল না, তিনি অন্য সমস্ত লোকদের থেকে লম্বা ছিলেন, সবাই তাঁর কাঁধ পর্যন্ত ছিল।