1 Samuel 9:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আজ তিন দিন হল, তোমার যেসব গাধী হারিয়েছে, তাদের জন্য চিন্তিত হয়ো না; সেসব পাওয়া গেছে। আর ইসরাইলের সমস্ত বাঞ্ছনীয় দ্রব্য কার? সেই সমস্ত কি তোমার এবং তোমার সমস্ত পিতৃকুলের নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিন দিন আগে তোমাদের যে গাধিগুলি হারিয়ে গিয়েছিল, সেগুলির সম্বন্ধে দুশ্চিন্তা কোরো না; সেগুলির খোঁজ পাওয়া গিয়েছে। আর ইস্রায়েলের সব বাসনা কার দিকে ঘুরে গিয়েছে, সে কি তোমার ও তোমার সব পরিবার-পরিজনের দিকে নয়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অদ্য তিন দিন হইল, তোমার যে সকল গর্দ্দভী হারাইয়াছে, তাহাদের জন্য মনে ভাবিত হইও না; সে সকল পাওয়া গিয়াছে। আর ইস্রায়েলের সমস্ত বাঞ্ছনীয় দ্রব্য কাহার? সে সকল কি তোমার এবং তোমার সমস্ত পিতৃকুলের নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অদ্য তিন দিন হইল, তোমার যে সকল গর্দভী হারাইয়াছে, তাহাদের জন্য মনে ভাবিত হইও না; সেই সকল পাওয়া গিয়াছে। আর ইস্র্র্রায়েলের সমস্ত বাঞ্ছনীয় দ্রব্য কাহার? সেই সকল কি তোমার এবং তোমার সমস্ত পিতৃকুলের নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিন দিন আগে তোমার যে গাধীগুলো হারিয়ে গেছে তা নিয়ে তুমি আর চিন্তা কোরো না; সেগুলো পাওয়া গেছে। ইস্রায়েল দেশের মধ্যে সমস্ত ভাল ভাল জিনিস কার জন্য? তা কি তোমার আর তোমার বাবার বংশের লোকদের জন্য নয়?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিন দিন আগে তোমার যে গাধীগুলো হারিয়ে গেছে তা নিয়ে তুমি আর চিন্তা কোরো না; সেগুলো পাওয়া গেছে। ইসরাইল দেশের মধ্যে সমস্ত ভাল ভাল জিনিস কার জন্য? তা কি তোমার আর তোমার বাবার বংশের লোকদের জন্য নয়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিন দিন আগে তোমর যে গাধাগুলি হারিয়ে গিয়েছিল তাদের জন্য চিন্তা করো না, সেগুলি পাওয়া গেছে। সমগ্র ইসরায়েলী আজ একান্তভাবে কাকে চায়? সে তুমি-তুমি ও তোমার পিতৃকুল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিন দিন আগে যে গাধাগুলো তুমি হারিয়েছ, তাদের নিয়ে আর মন খারাপ করো না; তাদের পাওয়া গেছে| এখন ইস্রায়েলের প্রত্যেকে একজনকে খুঁজছে| তুমিই সেই ব্যক্তি| তারা তোমাকে এবং তোমার পিতার পরিবারের সকলকে চায়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আজ তিন দিন হল, তোমার যে গাধীগুলো হারিয়ে গেছে, তাদের জন্য চিন্তা কোরো না; সেগুলো পাওয়া গেছে। আর ইস্রায়েল দেশের মধ্যে সমস্ত ভাল ভাল জিনিস কার জন্য? সে সমস্ত কি তোমার আর তোমার বাবার বংশের লোকদের নয়?”