1 Samuel 9:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুত জবাবে বললেন, আমি কি ইসরাইল-বংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম বিন্ইয়ামীন-বংশীয় নই? আবার বিন্ইয়ামীন-বংশের মধ্যে আমার গোষ্ঠী কি সবচেয়ে ক্ষুদ্র নয়? তবে আপনি আমাকে কেন এই রকম কথা বলেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল উত্তর দিলেন, “আমি কি সেই বিন্যামীন গোষ্ঠীভুক্ত নই, যা ইস্রায়েলের মধ্যে সবচেয়ে ছোটো গোষ্ঠী, এবং আমার বংশই কি বিন্যামীন গোষ্ঠীভুক্ত সব বংশের মধ্যে সবচেয়ে ছোটো বংশ নয়? তবে কেন আপনি আমাকে এ ধরনের কথা বলছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌল উত্তর করিলেন, আমি কি ইস্রায়েল-বংশ সকলের মধ্যে ক্ষুদ্রতম বিন্যামীন বংশীয় নহি? আবার বিন্যামীন বংশের মধ্যে আমার গোষ্ঠী কি সর্ব্বাপেক্ষা ক্ষুদ্র নয়? তবে আপনি আমাকে কেন এই প্রকার কথা কহেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌল উত্তর করিলেন, আমি কি ইস্র্রায়েল-বংশ সকলের মধ্যে ক্ষুদ্রতম বিন্যামীন বংশীয় নহি? আবার বিন্যামীন বংশের মধ্যে আমার গোষ্ঠী কি সর্বাপেক্ষা ক্ষুদ্র নয়? তবে আপনি আমাকে কেন এই প্রকার কথা কহেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে শৌল বললেন, “আপনি কেন আমাকে এই সব কথা বলছেন? ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠীর মধ্যে বিন্যামীনই হল সবচেয়ে ছোট, আর আমি সেই গোষ্ঠীর লোক। আবার বিন্যামীন-গোষ্ঠীতে যতগুলো বংশ আছে তার মধ্যে আমাদের বংশটা একেবারেই ধরবার মধ্যে নয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তালুত বললেন, “আপনি কেন আমাকে এই সব কথা বলছেন? বনি-ইসরাইলদের সমস্ত গোষ্ঠীর মধ্যে বিন্ইয়ামীনই হল সবচেয়ে ছোট, আর আমি সেই গোষ্ঠীর লোক। আবার বিন্যামীন-গোষ্ঠীতে যতগুলো বংশ আছে তার মধ্যে আমাদের বংশটা একেবারেই ধরবার মধ্যে নয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল বললেন, আমি কি ইসরায়েলের সমস্ত কুলের মধ্যে সর্বকনিষ্ঠ বিন্যামীনকুলের লোক নই? বিন্যামীনকুলের সমস্ত পরিবারের মধ্যে আমার পরিবার কি দীনতম নয়? তবে কেন আপনি আমাকে এ ধরণের কথা বলছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল বলল, “কিন্তু আমি তো বিন্যামীন পরিবারের একজন| ইস্রায়েলের এটাই সবচেয়ে ছোট পরিবারগোষ্ঠী এবং এই পরিবারগোষ্ঠীর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে আমার পরিবার| তবে আপনি কেন বলছেন ইস্রায়েলের আমাকে প্রয়োজন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর উত্তরে শৌল বললেন, “আমি কি ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠীর মধ্যে সবচেয়ে ছোট বিন্যামীনীয় না? আবার বিন্যামীন বংশের মধ্যে আমার বংশ কি সব থেকে ছোট নয়? তবে আপনি কেন আমাকে এই সব কথা বলছেন?”