1 Samuel 9:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল তালুত ও তাঁর ভৃত্যকে নিয়ে খাবার বাড়িতে গেলেন, অনুমান ত্রিশ জন দাওয়াত পাওয়া লোকদের মধ্যে তাঁদেরকে উত্তম স্থানে বসালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শমূয়েল, শৌল ও তাঁর দাসকে বড়ো খাবার ঘরে নিয়ে এসে নিমন্ত্রিত—প্রায় ত্রিশজন অতিথির মধ্যে সম্মানজনক স্থানে তাঁদের বসিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল শৌলকে ও তাঁহার চাকরটীকে লইয়া ভোজনশালায় গেলেন, অনুমান ত্রিশ জন নিমন্ত্রিত-লোকদের মধ্যে তাঁহাদিগকে উত্তম স্থানে বসাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল শৌলকে ও তাঁহার চাকরটিকে লইয়া ভোজনশালায় গেলেন, অনুমান ত্রিশ জন নিমন্ত্রিত লোকদের মধ্যে তাঁহাদিগকে উত্তম স্থানে বসাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল তখন শৌল ও তাঁর চাকরকে নিয়ে খাবার ঘরে গেলেন এবং নিমন্ত্রিতদের মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গায় তাঁদের বসালেন। নিমন্ত্রিতেরা সংখ্যায় প্রায় ত্রিশজন ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল তখন তালুত ও তাঁর চাকরকে নিয়ে খাবার ঘরে গেলেন এবং দাওয়াতীদের মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গায় তাঁদের বসালেন। দাওয়াতী লোকেরা সংখ্যায় প্রায় ত্রিশজন ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল তখন শৌল ও তাঁর দাসকে ভোজনকক্ষে নিয়ে গেলেন এবং নিমন্ত্রিত ব্যক্তিদের পুরোভাগে তাঁদের বসালেন, এঁরা সংখ্যায় ছিলেন প্রায় ত্রিশ জন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর শমূয়েল, শৌল ও তার ভৃত্যকে নিয়ে খাবার জায়গায় গেল| বলির নৈবেদ্য ভাগ করে খাবার জন্য প্রায় 30 জন লোককে পংক্তি ভোজনে নিমন্ত্রণ করা হয়েছিল| শৌল ও তার ভৃত্যটিকে শমূয়েল টেবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বসালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল শৌল ও তাঁর চাকরকে খাবার ঘরে নিয়ে গেলেন এবং প্রায় ত্রিশজন নিমন্ত্রিত লোকদের মধ্যে তাঁদের সবচেয়ে সম্মানিত জায়গায় বসালেন।