1 Samuel 9:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল পাচককে বললেন, আমি যে অংশ তোমাকে দিয়ে তোমার কাছ রাখতে বলেছিলাম, তা নিয়ে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল রাঁধুনীকে বললেন, “মাংসের যে টুকরোটি আমি তোমায় সরিয়ে রাখতে বলেছিলাম, সেটি নিয়ে এসো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল পাচককে কহিলেন, আমি যে অংশ তোমাকে দিয়া তোমার কাছে রাখিতে বলিয়াছিলাম, তাহা আন। তাহাতে পাচক ঊরু ও তাহার উপরে যাহা ছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল পাচককে কহিলেন, আমি যে অংশ তোমাকে দিয়া তোমার কাছে রাখিতে বলিয়াছিলাম, তাহা আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকটি রান্না করেছে শমূয়েল তাকে বললেন, “যে মাংস আলাদা করে রাখবার জন্য তোমাকে দিয়েছিলাম সেটা নিয়ে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকটি রান্না করেছে শামুয়েল তাকে বললেন, “যে গোশ্‌ত আলাদা করে রাখবার জন্য তোমাকে দিয়েছিলাম সেটা নিয়ে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল পাচককে বললেন, বলির মাংসের যে অংশটি আমি তোমার হাতে দিয়ে পৃথক করে রাখতে বলেছিলাম, সেটি নিয়ে এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল পাচককে বলল, “সরিয়ে রাখার জন্য যে মাংস আমি তোমাকে দিয়েছিলাম সেটা এবার আমায় দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল যে লোকটি রান্না করেছে তাকে বললেন, “যে মাংস আলাদা করে রাখবার জন্য তোমাকে দিয়েছিলাম সেটা নিয়ে এস।”