1 Samuel 9:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে পাচক ঊরু ও তার উপরে যা ছিল তা এনে তালুতের সম্মুখে রাখল। আর শামুয়েল বললেন, দেখ, এটি তোমার জন্য রাখা হয়েছিল; তুমি এটি তোমার সম্মুখে রাখ, ভোজন কর; কেননা নির্দিষ্ট সময়ের অপেক্ষাতে এটি তোমার জন্য রাখা গেছে, আমি বলেছিলাম যে, আমি লোকদের দাওয়াত করেছি। তাতে সেদিন তালুত শামুয়েলের সঙ্গে আহার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব রাঁধুনী রানের টুকরোটি ও সেটির সঙ্গে লেগে থাকা মাংস এনে শৌলের পাতে সাজিয়ে দিল। শমূয়েল বললেন, “এগুলি তোমারই জন্য রেখে দেওয়া হয়েছে। খাও, কারণ ‘আমি অতিথিদের নিমন্ত্রণ করেছি,’ একথা বলার সময় থেকে শুরু করে এখন এই উপলক্ষের জন্যই এগুলি সরিয়ে রাখা হয়েছে।” সেদিন শৌল শমূয়েলের সঙ্গে ভোজনপান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা আনিয়া শৌলের সম্মুখে স্থাপন করিল। আর [শমূয়েল] কহিলেন, দেখ, ইহা রাখা গিয়াছিল; তুমি ইহা আপনার সম্মুখে রাখ, ভোজন কর; কেননা নির্দ্দিষ্ট সময়ের অপেক্ষাতে ইহা তোমার জন্য রাখা গিয়াছে, আমি বলিয়াছিলাম যে, আমি লোকদিগকে নিমন্ত্রণ করিয়াছি। তাহাতে সে দিন শৌল শমূয়েলের সহিত আহার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে পাচক ঊরু ও তাহার উপরে যাহা ছিল, তাহা আনিয়া শৌলের সম্মুখে স্থাপন করিল। আর [শমূয়েল] কহিলেন, দেখ, ইহা রাখা গিয়াছিল; তুমি ইহা আপনার সম্মুখে রাখ, ভোজন কর; কেননা নির্দিষ্ট সময়ের অপেক্ষাতে ইহা তোমার জন্য রাখা গিয়াছে, আমি বলিয়াছিলাম যে, আমি লোকদিগকে নিমন্ত্রণ করিয়াছি। তাহাতে সেই দিন শৌল শমূয়েলের সহিত আহার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে সে গিয়ে ঊরু আর তার সংগেকার মাংস এনে শৌলের সামনে রাখল। শমূয়েল শৌলকে বললেন, “এটা তোমারই জন্য রাখা হয়েছিল; তুমি খাও। আজকে তুমি এখানে খাবে বলে লোকদের নিমন্ত্রণ করবার সময়েই আমি এটা তোমার জন্য আলাদা করে রাখতে বলেছিলাম।” শৌল সেই দিন শমূয়েলের সংগে খাওয়া-দাওয়া করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে সে গিয়ে রান আর তার সংগেকার গোশ্‌ত এনে তালুতের সামনে রাখল। শামুয়েল তালুতকে বললেন, “এটা তোমারই জন্য রাখা হয়েছিল; তুমি খাও। আজকে তুমি এখানে খাবে বলে লোকদের দাওয়াত করবার সময়েই আমি এটা তোমার জন্য আলাদা করে রাখতে বলেছিলাম।” তালুত সেই দিন শামুয়েলের সংগে খাওয়া-দাওয়া করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন পাচক ঊরু এবং তার উপরের অংশটি এনে শৌলের সামনে রাখল। শমুয়েল বললেন, পৃথক করে রাখা অংশটি তোমার সামনে রাখা হয়েছে, খাও, কারণ নির্দিষ্টক্ষণ পর্যন্ত এটি তোমার জন্যই রাখা হয়েছিল যেন নিমন্ত্রিতদের সঙ্গে তুমি এই খাদ্য ভোজন করতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাচক ঊরু দেশের মাংসটা শৌলের টেবিলের সামনে রেখে দিলে শমূয়েল শৌলকে বলল, “তোমার সামনে রাখা মাংসটা খাও| আমি এটা তোমার জন্য রেখেছি| এই বিশেষ অনুষ্ঠানের জন্য আমি এটা রেখেছিলাম|” তাই সেদিন শৌল শমূয়েলের সঙ্গে খাওয়া দাওয়া করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সে গিয়ে ঊরু আর তার উপরে যা কিছু ছিল, তা এনে শৌলের সামনে রাখল। আর শমূয়েল শৌলকে বললেন, “দেখ এটা রাখা হয়েছিল; তুমি এটা তোমার সামনে রাখ, খাও; কারণ নির্দিষ্ট দিনের র অপেক্ষাতে এটা তোমার জন্য আলাদা করে রাখা হয়েছিল, আমিই বলেছিলাম যে, আমি লোকদের নিমন্ত্রণ করেছি।” তাতে সেই দিন শৌল শমূয়েলের সঙ্গে খাওয়া দাওয়া করলেন।