1 Samuel 9:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা প্রভাতে উঠলেন, আর আলো ফুটে উঠলে শামুয়েল বাড়ির ছাদের উপরে তালুতকে ডেকে বললেন, উঠ, আমি তোমাকে বিদায় করি। তখন তালুত উঠলেন, আর তিনি ও শামুয়েল দু’জন বাইরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভোর প্রায় হয়ে আসছিল, তখনই তাঁরা উঠে পড়লেন, এবং শমূয়েল শৌলকে ছাদেই ডেকে বললেন, “তৈরি হয়ে নাও, আমি তোমাদের বাড়িতে ফেরত পাঠাব।” শৌল তৈরি হওয়ার পর তিনি ও শমূয়েল একসঙ্গেই বাইরে বের হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা প্রভাতে উঠিলেন, আর আলো হইয়া আসিলে শমূয়েল গৃহের ছাদের উপরে শৌলকে ডাকিয়া কহিলেন, উঠ, আমি তোমাকে বিদায় করি। তখন শৌল উঠিলেন, আর তিনি ও শমূয়েল দুই জন বাহিরে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা প্রভাতে উঠিলেন, আর আলো হইয়া আসিলে শমূয়েল গৃহের ছাদের উপরে শৌলকে ডাকিয়া কহিলেন, উঠ, আমি তোমাকে বিদায় করি। তখন শৌল উঠিলেন, আর তিনি ও শমূয়েল দুই জন বাহিরে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন খুব ভোরে তাঁরা সবাই ঘুম থেকে উঠলেন। আলো হলে পর শৌল ছাদে থাকতেই শমূয়েল তাঁকে ডেকে বললেন, “প্রস্তুত হও, আমি তোমাকে এখন বিদায় দেব।” শৌল ও শমূয়েল প্রস্তুত হয়ে দু’জনে বেরিয়ে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন খুব ভোরে তাঁরা সবাই ঘুম থেকে উঠলেন। আলো হলে পর তালুত ছাদে থাকতেই শামুয়েল তাঁকে ডেকে বললেন, “প্রস্তুত হও, আমি তোমাকে এখন বিদায় দেব।” তালুত ও শামুয়েল প্রস্তুত হয়ে দু’জনে বেরিয়ে পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যুষে তাঁরা উঠলেন, ভোরের আলো ফুটে উঠতেই শমুয়েল ছাদে গিয়ে শৌলকে ডেকে বললেন, ওঠ, আমি তোমাকে বিদায় দেব। শৌল উঠলে তিনি এবং শমুয়েল দুজনেই পথে বেরিয়ে পড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন ভোরে শমূয়েল চেঁচিয়ে শৌলকে ডাকলেন| সে বলল, “উঠে পড়ো| আমি তোমায় রাস্তায় পৌঁছে দেব|” শৌল উঠে শমূয়েলের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা খুব ভোরে ঘুম থেকে উঠলেন, আলো হলে পর শমূয়েল বাড়ির ছাদের উপর শৌলকে ডেকে বললেন, “ওঠ, আমি তোমাকে এখন বিদায় দেব।” তখন শৌল উঠলেন, আর তিনি ও শমূয়েল দুইজনে বাইরে গেলেন।