1 Samuel 9:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা নেমে নগরের প্রান্তভাগ দিয়ে যাচ্ছিলেন, এমন সময়ে শামুয়েল তালুতকে বললেন, তোমার ভৃত্যটিকে আগে যেতে বল, কিন্তু তুমি কিছুকাল দাঁড়াও, আমি তোমাকে আল্লাহ্‌র কালাম শুনাই। তাতে তাঁর ভৃত্য এগিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা নগরের প্রান্ত পর্যন্ত পৌঁছাতে না পৌঁছাতেই শমূয়েল শৌলকে বললেন, “দাসটিকে একটু এগিয়ে যেতে বলো,” আর দাসও তেমনটিই করল, “কিন্তু তুমি এখানে কিছুক্ষণ থেকে যাও, যেন আমি ঈশ্বরের কাছ থেকে আসা একটি বাণী তোমাকে দিতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা নামিয়া নগরের প্রান্তভাগ দিয়া গমন করিতেছিলেন, এমন সময়ে শমূয়েল শৌলকে কহিলেন, তোমার চাকরটীকে অগ্রে যাইতে বল, কিন্তু তুমি কিছু কাল দাঁড়াও, আমি তোমাকে ঈশ্বরের বাক্য শ্রবণ করাই। তাহাতে চাকর অগ্রে চলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা নামিয়া নগরের প্রান্তভাগ দিয়া গমন করিতেছিলেন, এমন সময়ে শমূয়েল শৌলকে কহিলেন, তোমার চাকরটিকে অগ্রে যাইতে বল, কিন্তু তুমি কিছুকাল দাঁড়াও, আমি তোমাকে ঈশ্বরের বাক্য শ্রবণ করাই। তাহাতে চাকর অগ্রে চলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহরের সীমানার কাছাকাছি এসে শমূয়েল শৌলকে বললেন, “তোমার চাকরকে এগিয়ে যেতে বল, কিন্তু তুমি কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াও। ঈশ্বর যা বলেছেন তা আমি তোমাকে শোনাব।” তাতে তাঁর চাকর এগিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহরের সীমানার কাছাকাছি এসে শামুয়েল তালুতকে বললেন, “তোমার চাকরকে এগিয়ে যেতে বল, কিন্তু তুমি কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াও। আল্লাহ্‌ যা বলেছেন তা আমি তোমাকে শোনাব।” তাতে তাঁর চাকর এগিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরের প্রান্ত সীমায় তাঁরা যখন নেমে এলেন তখন শমুয়েল শৌলকে বললেন, তোমার দাসকে আমাদের আগে চলে যেতে বল, সে চলে গেলে পর তুমি কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াও, আমি একটি বার্তা তোমাকে জানাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল, শৌল ও তার ভৃত্য সবাই মিলে শহরের সীমানা পর্যন্ত গেল| তখন শমূয়েল শৌলকে বলল, “তোমার ভৃত্যকে এগিয়ে যেতে বলো| তোমাকে একটা বাণী দেব| ঈশ্বরের কাছ থেকে এই বাণী এসেছে|” তাই ভৃত্যটি এগিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা নেমে শহরের সীমানা দিয়ে যাচ্ছিলেন, এমন দিন শমূয়েল শৌলকে বললেন, “তোমার চাকরকে এগিয়ে যেতে বল, কিন্তু তুমি কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াও, আমি তোমাকে ঈশ্বর বাক্য শোনাব।” তাতে তাঁর চাকর এগিয়ে গেল।