1 Samuel 9:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একদিন তালুতের পিতা কীশের গাধীগুলো হারিয়ে গেল, তাতে কীশ তাঁর পুত্র তালুতকে বললেন, তুমি এক জন ভৃত্য সঙ্গে নাও, উঠ, গাধীগুলোর খোঁজ করতে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের বাবা কীশের কয়েকটি গাধি হারিয়ে গিয়েছিল, তাই কীশ তাঁর ছেলে শৌলকে বললেন, “দাসদের মধ্যে একজনকে সঙ্গে নিয়ে গিয়ে গাধিগুলির খোঁজ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
একদা শৌলের পিতা কীশের গর্দ্দভীগুলি হারাইয়া গিয়াছিল, তাহাতে কীশ আপন পুত্র শৌলকে কহিলেন, তুমি এক জন চাকর সঙ্গে লও, উঠ, গর্দ্দভীদের অন্বেষণ করিতে যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদা শৌলের পিতা কীশের গর্দভীগুলি হারাইয়া গিয়াছিল, তাহাতে কীশ আপন পুত্র শৌলকে কহিলেন, তুমি একজন চাকর সঙ্গে লও, উঠ, গর্দভীদের অন্বেষণ করিতে যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলের বাবা কীশের যে সব গাধী ছিল সেগুলো একদিন হারিয়ে গেল। তাতে কীশ তাঁর ছেলে শৌলকে বললেন, “তুমি একজন চাকরকে সংগে নিয়ে গাধীগুলো খুঁজতে যাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতের পিতা কীশের যে সব গাধী ছিল সেগুলো একদিন হারিয়ে গেল। তাতে কীশ তাঁর ছেলে তালুতকে বললেন, “তুমি একজন চাকরকে সংগে নিয়ে গাধীগুলো খুঁজতে যাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একবার শৌলের পিতা কীশের কয়েকটি গাধা হারিয়ে গেল, কীশ তখন তাঁর পুত্র শৌলকে বললেন, একজন দাসকে সঙ্গে নিয়ে গাধাগুলোর খোঁজে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন কীশের গাধা হারিয়ে গেলে তিনি তাঁর পুত্র শৌলকে বললেন, “একজন ভৃত্যকে নিয়ে গাধাগুলো খুঁজে আনো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একদিন শৌলের বাবা কিসের যে সব গাধী ছিল সেগুলো হারিয়ে গেল, তাতে কীশ তাঁর ছেলে শৌলকে বললেন, “তুমি একজন চাকরকে সঙ্গে নাও, ওঠ ও গাধীগুলো খুঁজতে যাও।”