1 Samuel 9:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সূফ প্রদেশে উপস্থিত হলে তালুত তাঁর সঙ্গী ভৃত্যটিকে বললেন, এসো, আমরা ফিরে যাই; কি জানি আমার পিতা গাধীগুলোর ভাবনা ছেড়ে দিয়ে আমাদের জন্য দুশ্চিন্তা করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা যখন সূফ জেলায় পৌঁছালেন, শৌল তখন তাঁর সঙ্গে চলা দাসকে বললেন, “এসো, আমরা ফিরে যাই, তা না হলে আমার বাবা গাধিগুলির জন্য চিন্তা করা বন্ধ করে দিয়ে আমাদের জন্যই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সূফ প্রদেশে উপস্থিত হইলে শৌল আপনার সঙ্গী চাকরটীকে কহিলেন, আইস, আমরা ফিরিয়া যাই; কি জানি, আমার পিতা গর্দ্দভীদের ভাবনা ছাড়িয়া দিয়া আমাদের জন্য ভাবিত হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সূফ প্রদেশে উপস্থিত হইলে শৌল আপনার সঙ্গী চাকরটিকে কহিলেন, আইস, আমরা ফিরিয়া যাই; কি জানি, আমার পিতা গর্দভীদের ভাবনা ছাড়িয়া দিয়া আমাদের জন্য ভাবিত হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা যখন সূফ এলাকায় গেলেন তখন শৌল তাঁর সংগের চাকরকে বললেন, “চল, আমরা ফিরে যাই। তা না হলে বাবা হয়তো গাধীগুলোর চিন্তা বাদ দিয়ে আমাদের জন্য দুশ্চিন্তা করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা যখন সূফ এলাকায় গেলেন তখন তালুত তাঁর সংগের চাকরকে বললেন, “চল, আমরা ফিরে যাই। তা না হলে বাবা হয়তো গাধীগুলোর চিন্তা বাদ দিয়ে আমাদের জন্য দুশ্চিন্তা করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা যখন সুফ প্রদেশে এলেন তখন শৌল তাঁর দাসকে বললেন, চল আমরা ফিরে যাই। কি জানি আমার বাবা হয়তো গাধাগুলির চিন্তা ছেড়ে দিয়ে আমাদের জন্যই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশেষে শৌল ও তার ভৃত্য সূফ শহরে এল| শৌল ভৃত্যটিকে বলল, “চল আমরা বাড়ী ফিরি| আমার পিতা গাধাগুলোর জন্য চিন্তা থামিয়ে তার পরিবর্তে আমাদের নিয়ে দুশ্চিন্তা শুরু করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সূফ এলাকায় উপস্থিত হলে শৌল তাঁর সঙ্গী চাকরটিকে বললেন, “চল, আমরা ফিরে যাই; কি জানি আমার বাবা হয়তো গাধীগুলোর চিন্তা বাদ দিয়ে আমাদের জন্য দুশ্চিন্তা করবেন।”