1 Samuel 9:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাঁকে বললো, দেখুন, এই নগরে আল্লাহ্‌র এক জন ব্যক্তি আছেন; তিনি অতি সম্মানিত; তিনি যা যা বলেন, সকলই সিদ্ধ হয়; চলুন, আমরা এখন সেই স্থানে যাই; হয়তো তিনি আমাদের গন্তব্য পথ বলে দিতে পারবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সেই দাস উত্তর দিল, “দেখুন, এই নগরে ঈশ্বরের একজন লোক আছেন; তাঁকে সবাই খুব সম্মান করে, এবং তিনি যা যা বলেন, সব সত্যি হয়। চলুন না, সেখানে একবার যাওয়া যাক। হয়তো তিনি আমাদের বলে দেবেন কোন পথে যেতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাঁহাকে কহিল, দেখুন, এই নগরে ঈশ্বরের এক জন লোক আছেন; তিনি অতি সম্মানিত; তিনি যাহা যাহা বলেন, সকলই সিদ্ধ হয়; চলুন, আমরা এখন সেই স্থানে যাই; হয় ত তিনি আমাদের গন্তব্য পথ বলিয়া দিতে পারিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাঁহাকে কহিল, দেখুন, এই নগরে ঈশ্বরের একজন লোক আছেন; তিনি অতি সম্মানিত; তিনি যাহা যাহা বলেন, সকলই সিদ্ধ হয়; চলুন, আমরা এখন সেই স্থানে যাই; হয়ত তিনি আমাদের গন্তব্য পথ বলিয়া দিতে পারিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেই চাকর তাঁকে বলল, “দেখুন, এই শহরে ঈশ্বরের একজন লোক থাকেন। তাঁকে সবাই সম্মান করে এবং তিনি যা বলেন তা সত্যিসত্যিই ঘটে। চলুন, আমরা এখন সেখানে যাই। তিনি হয়তো বলে দিতে পারবেন কোন্‌ পথে আমাদের যেতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেই চাকর তাঁকে বলল, “দেখুন, এই শহরে আল্লাহ্‌র একজন বান্দা থাকেন। তাঁকে সবাই সম্মান করে এবং তিনি যা বলেন তা সত্যিসত্যিই ঘটে। চলুন, আমরা এখন সেখানে যাই। তিনি হয়তো বলে দিতে পারবেন কোন্‌ পথে আমাদের যেতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সে তাঁকে বলল, দেখুন, এই নগরে একজন ঈশ্বরপরায়ণ লোক আছেন, সকলে তাঁকে খুব সম্মান করে এবং তিনি যা বলেন সব সত্য হয়। চলুন আমরা সেখানে যাই তিনি হয়তো আমাদের গন্তব্য পথের নির্দেশ দিতে পারবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যটি বলল, “এই শহরেই ঈশ্বরের একজন ভাববাদী রয়েছেন যাকে লোকরা খুবই ভক্তি করে| তিনি যা বলেন তাই সত্য হয়| চলুন আমরা শহরের ভেতরে যাই| তিনি হয়তো আমাদের বলে দিতে পারেন, এরপর আমাদের কোথায় যেতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাঁকে বলল, “দেখুন, এই শহরে ঈশ্বরের একজন লোক আছেন; তিনি খুবই সম্মানীয়; তিনি যা কিছু বলেন, সমস্ত কিছুই সফল হয়; চলুন, আমরা এখন সেখানে যাই; হয়তো তিনি আমাদের সঠিক রাস্তা বলে দিতে পারবেন।”