1 Samuel 9:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ভৃত্যটি তালুতকে জবাবে বললো, দেখুন, আমার হাতে এক শেকলের চার ভাগের এক ভাগ রূপা আছে; আমি আল্লাহ্র লোককে এ-ই দেব, আর তিনি আমাদেরকে পথ বলে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাস আবার তাঁকে উত্তর দিল। সে বলল, “দেখুন, আমার কাছে এক শেকলের চার ভাগের এক ভাগ রুপো আছে। আমি সেটি ঈশ্বরের লোককে দিয়ে দেব যেন তিনি আমাদের বলে দেন, কোন পথে আমাদের যেতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন চাকরটী শৌলকে উত্তর করিল, দেখুন, আমার হস্তে শেকলের চতুর্থাংশ রৌপ্য আছে; আমি ঈশ্বরের লোককে ইহাই দিব, আর তিনি আমাদিগকে পথ বলিয়া দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন চাকরটি শৌলকে উত্তর করিল, দেখুন, আমার হস্তে শেকলের চতুর্থাংশ রৌপ্য আছে; আমি ঈশ্বরের লোককে ইহাই দিব, আর তিনি আমাদিগকে পথ বলিয়া দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে সেই চাকর তাঁকে বলল, “দেখুন, আমার কাছে তিন গ্রাম রূপা আছে। ঈশ্বরের লোককে আমি তা-ই দেব, আর তিনি আমাদের বলে দেবেন কোন্ পথে আমাদের যেতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে সেই চাকর তাঁকে বলল, “দেখুন, আমার কাছে তিন গ্রাম রূপা আছে। আল্লাহ্র বান্দাকে আমি তা-ই দেব, আর তিনি আমাদের বলে দেবেন কোন্ পথে আমাদের যেতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দাস উত্তরে শৌলকে বলল, দেখুন, আমার কাছে এক শেকেল এর সিকি পরিমাণ রূপো আছে, আমি সেটি ঈশ্বরভক্ত ব্যক্তিকে দেব, তাহলে তিনি আমাদের পথ বলে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যটি শৌলকে বলল, “শোন, আমার কাছে যৎসামান্য কিছু অর্থ আছে, সেটা আমি ঈশ্বরের লোককে দেব| তিনিই আমাদের রাস্তা বলে দেবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন উত্তরে সেই চাকরটি শৌলকে বলল, “দেখুন, আমার হাতে শেকলে র চার ভাগের একভাগ রূপা আছে; আমি ঈশ্বরের লোককে তাই দেব, আর তিনি আমাদের পথ বলে দেবেন।”