1 Thessalonians 1:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং বেহেশত থেকে তাঁর সেই পুত্রের অর্থাৎ ঈসার অপেক্ষা করতে পার, যাঁকে তিনি মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন এবং যিনি আগামীতে যে গজব নেমে আসছে তা থেকে আমাদের উদ্ধার করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যাঁকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছিলেন, সন্নিকট ক্রোধ থেকে যিনি আমাদের রক্ষা করবেন, তোমরা ঈশ্বরের সেই পুত্র যীশুর স্বর্গ থেকে আগমনের প্রতীক্ষায় রয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যাঁহাকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, যিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্ত্তা, যেন স্বর্গ হইতে তাঁহার সেই পুত্রের অর্থাৎ যীশুর অপেক্ষা করিতে পার।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর ঈশ্বর তাঁর য়ে পুত্রকে মৃতদের মধ্য থেকে উত্থাপিত করেছেন তাঁর ফিরে আসার অপেক্ষায় আছ৷ যীশুই আমাদের ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে রক্ষা করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং যাঁকে তিনি মৃতদের মধ্য থাকে উঠিয়েছেন, যিনি আগামী ক্রোধ থেকে আমাদের উদ্ধারকর্তা, যেন স্বর্গ হতে তাঁর সেই পুত্রের অর্থাৎ যীশুর অপেক্ষা করতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যাঁহাকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, যিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্তা, যেন স্বর্গ হইতে তাঁহার সেই পুত্রের অর্থাৎ যীশুর অপেক্ষা করিতে পার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর স্বর্গ থেকে তাঁর পুত্রের আসবার জন্য অপেক্ষা করতে পার। সেই পুত্রই হলেন যীশু, যাঁকে তিনি মৃত্যু থেকে জীবিত করে তুলেছিলেন। ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে সেই শাস্তি থেকে এই যীশুই আমাদের রক্ষা করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর বেহেশত থেকে তাঁর পুত্রের আসবার জন্য অপেক্ষা করতে পার। সেই পুত্রই হলেন ঈসা, যাঁকে তিনি মৃত্যু থেকে জীবিত করে তুলেছিলেন। আল্লাহ্‌র যে গজব নেমে আসছে সেই গজব থেকে এই ঈসাই আমাদের রক্ষা করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং স্বর্গ থেকে তাঁর পুত্র যীশুর আগমনের প্রতীক্ষায় রয়েছ, যাঁকে ঈশ্বর মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, এবং যিনি আসন্ন ক্রোধের দণ্ড থেকে আমাদের রক্ষা করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর ঈশ্বর তাঁর যে পুত্রকে মৃতদের মধ্য থেকে উত্থিত করেছেন তাঁর ফিরে আসার অপেক্ষায় আছ৷ যীশুই আমাদের ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে রক্ষা করবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যাকে তিনি মৃতদের মধ্য থাকে উঠিয়েছেন, যিনি আগামী ক্রোধ থেকে আমাদের উদ্ধারকর্তা, যেন স্বর্গ হতে তাঁর সেই পুত্রের অর্থাৎ যীশুর আসার অপেক্ষা করতে পার।