1 Thessalonians 1:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা তোমাদের ঈমানের কাজ, মহব্বতের পরিশ্রম ও আমাদের প্রভু ঈসা মসীহ্‌ বিষয়ক প্রত্যাশার ধৈর্য আমাদের আল্লাহ্‌ ও পিতার সাক্ষাতে অবিরত স্মরণ করে থাকি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিশ্বাসের বলে তোমরা যে কাজ করেছ, প্রেমের বশে যে পরিশ্রম দিয়েছ এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর প্রত্যাশা রেখে যে সহিষ্ণুতার পরিচয় রেখেছ—আমাদের ঈশ্বর ও পিতার সমক্ষে আমরা সেকথা বারবার মনে করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা তোমাদের বিশ্বাসের কার্য্য, প্রেমের পরিশ্রম ও আমাদের প্রভু যীশু খ্রীষ্ট বিষয়ক প্রত্যাশার ধৈর্য্য আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে অবিরত স্মরণ করিয়া থাকি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিশ্বাসের দরুন ও প্রেমের বশবর্তী হয়ে য়ে সব কাজ তোমরা করেছ এবং খ্রীষ্ট যীশুতে য়ে প্রত্যাশা রয়েছে তাতে উত্‌সাহিত হয়ে তোমরা য়ে ধৈর্য্য ধরছ, সে সব কথা স্মরণ করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা তোমাদের বিশ্বাসের কাজ, প্রেমের পরিশ্রম ও আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর নির্ভরতার ধৈর্য্যে আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে সবসময় মনে করে থাকি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা তোমাদের বিশ্বাসের কার্য, প্রেমের পরিশ্রম ও আমাদের প্রভু যীশু খ্রীষ্ট বিষয়ক প্রত্যাশার ধৈর্য আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে অবিরত স্মরণ করিয়া থাকি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্বাসের দরুন তোমরা যে কাজ করছ, ভালবাসার দরুন যে পরিশ্রম করছ এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর আশার দরুন যে ধৈর্য ধরছ, সেই কথা আমরা সব সময়ই আমাদের পিতা ও ঈশ্বরের সামনে প্রার্থনায় মনে করে থাকি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈমানের দরুন তোমরা যে কাজ করছ, মহব্বতের দরুন যে পরিশ্রম করছ এবং আমাদের হযরত ঈসা মসীহের উপর আশার দরুন যে ধৈর্য ধরছ, সেই কথা আমরা সব সময়ই আমাদের পিতা ও আল্লাহ্‌র সামনে মুনাজাতে মনে করে থাকি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বিশ্বাসবলে যে কাজ করেছ, ভালবেসে যে পরিশ্রম করেছ এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর প্রত্যাশা রেখে যে ধৈর্য ধরেছ, সেকথা আমরা নিয়ত আমাদের পিতা ঈশ্বরের সমক্ষে স্মরণ করে থাকি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিশ্বাসের দরুন ও প্রেমের বশবর্তী হয়ে যে সব কাজ তোমরা করেছ এবং খ্রীষ্ট যীশুতে যে প্রত্যাশা রয়েছে তাতে উৎসাহিত হয়ে তোমরা যে ধৈর্য্য ধরছ, সে সব কথা স্মরণ করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা তোমাদের বিশ্বাসের কাজ, প্রেমের পরিশ্রম ও আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর আশার ধৈর্য্যে আমাদের পিতা ঈশ্বরের সাক্ষাৎে সবদিন মনে করে থাকি;