1 Thessalonians 1:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমাদের ইঞ্জিল তোমাদের কাছে কেবল কথায় নয়, কিন্তু শক্তিতে ও পাক-রূহে ও পূর্ণ নিশ্চয়তায় উপস্থিত হয়েছিল; তোমরা তো জান, আমরা তোমাদের কাছে তোমাদের জন্য কি রকম লোক হয়েছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ, আমাদের সুসমাচার শুধু বাক্যবিন্যাসের দ্বারা তোমাদের কাছে আসেনি, কিন্তু এসেছিল পরাক্রম, পবিত্র আত্মায় এবং গভীর প্রত্যয়ের সঙ্গে। তোমাদের মধ্যে, তোমাদেরই জন্য আমরা কীভাবে জীবনযাপন করেছি, তা তোমরা জানো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমাদের সুসমাচার তোমাদের কাছে কেবল বাক্যে নয়, কিন্তু শক্তিতে ও পবিত্র আত্মায় ও অতিশয় নিশ্চয়তায় উপস্থিত হইয়াছিল; তোমরা ত জান, আমরা তোমাদের কাছে তোমাদের নিমিত্ত কি প্রকার লোক হইয়াছিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের দ্বারা প্রচারিত সুসমাচার কেবলমাত্র কথার মাধ্যমে তোমাদের কাছে আসে নি, কিন্তু তা পরাক্রম, পবিত্র আত্মা ও গভীর বিশ্বাসের মাধ্যমে এসেছিল৷ তোমরা তা জান, য়ে আমরা তোমাদের মধ্যে কি ধরণের জীবনযাপন করেছিলাম৷ তোমাদের মঙ্গলের জন্যই আমরা ঐভাবে চলেছিলাম;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেননা আমাদের সুসমাচার তোমাদের কাছে শুধুমাত্র কথায় নয়, কিন্তু শক্তিতে, পবিত্র আত্মায় ও বেশিমাত্রায় নিশ্চয়তায় উপস্থিত হয়েছিল; তোমরা তো জান, আমরা তোমাদের কাছে, তোমাদের জন্য কি রকম লোক হয়েছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমাদের সুসমাচার তোমাদের কাছে কেবল বাক্যে নয়, কিন্তু শক্তিতে ও পবিত্র আত্মায় ও অতিশয় নিশ্চয়তায় উপস্থিত হইয়াছিল; তোমরা ত জান, আমরা তোমাদের কাছে তোমাদের নিমিত্ত কি প্রকার লোক হইয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আমাদের প্রচারিত সুখবর কেবলমাত্র কথার মধ্য দিয়ে তোমাদের কাছে আসে নি, কিন্তু তা শক্তি, পবিত্র আত্মা ও পূর্ণ নিশ্চয়তার মধ্য দিয়ে এসেছিল। তোমাদের সংগে থাকবার সময়ে তোমাদের মংগলের জন্য আমরা কিভাবে চলাফেরা করেছি তা তোমরা জান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আমাদের প্রচারিত সুসংবাদ কেবলমাত্র কথার মধ্য দিয়ে তোমাদের কাছে আসে নি, কিন্তু তা শক্তি, পাক-রূহ্‌ ও পূর্ণ নিশ্চয়তার মধ্য দিয়ে এসেছিল। তোমাদের সংগে থাকবার সময়ে তোমাদের ভালোর জন্য আমরা কিভাবে চলাফেরা করেছি তা তোমরা জান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আমরা শুধু মুখের কথায় তোমাদের কাছে সুসমাচার প্রচার করিনি। এর যথার্থতা ঐশী পরাক্রমে, পবিত্র আত্মার প্রভাবে এবং গভীর প্রত্যয়ে প্রতিভাত হয়েছিল। তোমরা দেখেছ, তোমাদের মঙ্গলের জন্য তোমাদের সঙ্গে থাকার সময় আমরা কিভাবে জীবন যাপন করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের দ্বারা প্রচারিত সুসমাচার কেবলমাত্র কথার মাধ্যমে তোমাদের কাছে আসে নি, কিন্তু তা পরাক্রম, পবিত্র আত্মা ও গভীর বিশ্বাসের মাধ্যমে এসেছিল৷ তোমরা তো জান যে আমরা তোমাদের মধ্যে কি ধরণের জীবনযাপন করেছিলাম৷ তোমাদের মঙ্গলের জন্যই আমরা ঐভাবে চলেছিলাম;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমাদের সুসমাচার তোমাদের কাছে শুধুমাত্র কথায় নয়, কিন্তু শক্তিতে, পবিত্র আত্মায় ও বেশিমাত্রায় নিশ্চয়তায় উপস্থিত হয়েছিল; তোমরা তো জান, আমরা তোমাদের কাছে, তোমাদের জন্য কি রকম লোক হয়েছিলাম।