1 Thessalonians 1:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমাদের কাছ থেকে প্রভুর কালাম ধ্বনিত হয়েছে, কেবল ম্যাসিডোনিয়াতে ও আখায়াতে নয়, কিন্তু আল্লাহ্র উপরে তোমাদের যে ঈমান, তার সংবাদ সমস্ত স্থানে ছড়িয়ে পড়েছে; এই ব্যাপারে আমাদের কিছু বলবার প্রয়োজন নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের কাছ থেকে প্রভুর বার্তা শুধু যে ম্যাসিডোনিয়া এবং আখায়াতে ঘোষিত হয়েছে তা নয়, ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাসের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাই এ বিষয়ে আমাদের কিছু বলার প্রয়োজন নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমাদের হইতে প্রভুর বাক্য ধ্বনিত হইয়াছে, কেবল মাকিদনিয়াতে ও আখায়াতে নয়, কিন্তু ঈশ্বরের প্রতি তোমাদের যে বিশ্বাস, তাহার বার্ত্তা সর্ব্বত্র ব্যাপ্ত হইয়াছে; এই জন্য আমাদের কিছু বলিবার প্রয়োজন নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেবলমাত্র মাকিদনিয়া ও আখায়াতে তোমাদের কাছ থেকে প্রভুর বাক্য ছড়িয়ে পড়েছে তা নয়; ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাসের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছে৷ এই জন্য তোমাদের বিশ্বাসের সম্পর্কে আমাদের কিছু বলার প্রযোজন নেই;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেননা তোমাদের হতে প্রভুর বাক্য উচ্চারিত হয়েছে, কেবল মাকিদনিয়াতে ও আখায়াতে নয়, কিন্তু ঈশ্বরের উপর তোমাদের যে বিশ্বাস, সেই বিষয় সব জায়গায় ছড়িয়ে পড়েছে; এজন্য আমাদের কিছু বলবার দরকার নেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমাদের হইতে প্রভুর বাক্য ধ্বনিত হইয়াছে, কেবল মাকিদনিয়াতে ও আখায়াতে নয়, কিন্তু ঈশ্বরের প্রতি তোমাদের যে বিশ্বাস, তাহার বার্তা সর্বত্র ব্যাপ্ত হইয়াছে; এই জন্য আমাদের কিছু বলিবার প্রয়োজন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেবলমাত্র ম্যাসিডোনিয়া আর আখায়া প্রদেশেই যে তোমাদের কাছ থেকে প্রভুর বাক্য ছড়িয়ে পড়েছে এমন নয়, কিন্তু ঈশ্বরের উপর তোমাদের বিশ্বাসের কথাও সব জায়গাতেই গিয়ে পৌঁছেছে। এই ব্যাপারে আমাদের কিছুই বলবার দরকার নেই,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেবলমাত্র ম্যাসিডোনিয়া আর আখায়া প্রদেশেই যে তোমাদের কাছ থেকে মাবুদের কালাম ছড়িয়ে পড়েছে এমন নয়, কিন্তু আল্লাহ্র উপর তোমাদের ঈমানের কথাও সব জায়গাতেই গিয়ে পৌঁছেছে। এই ব্যাপারে আমাদের কিছুই বলবার দরকার নেই,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তোমরা যে কেবল ম্যাসিডোনিয়া ও আখায়া প্রদেশে প্রভুর বাণী ঘোষণা করেছ তা নয়, তোমাদের ঈশ্বরনিষ্ঠার কথাও সেইসঙ্গে সর্বত্র অনুরণিত হয়েছে। সেইজন্য এ বিষয়ে আমাদের কিছু বলা নিষ্প্রয়োজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেবলমাত্র মাকিদনিয়া ও আখায়াতে তোমাদের কাছ থেকে প্রভুর বাক্য ছড়িয়ে পড়েছে তা নয়; ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাসের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছে৷ এই জন্য তোমাদের বিশ্বাসের সম্পর্কে আমাদের কিছু বলার প্রয়োজন নেই;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমাদের হতে প্রভুর বাক্য উচ্চারিত হয়েছে, কেবল মাকিদনিয়াতে ও আখায়াতে নয়, কিন্তু ঈশ্বরের উপর তোমাদের যে বিশ্বাস, সেই বিষয় সব জায়গায় ছড়িয়ে পড়েছে; এজন্য আমাদের কিছু বলবার দরকার নেই।