1 Thessalonians 1:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তারা নিজেরা আমাদের বিষয়ে এই কথা বলে থাকে যে, তোমাদের কাছে আমরা কিভাবে উপস্থিত হয়েছিলাম, আর তোমরা কিভাবে মূর্তিগুলোর কাছ থেকে ফিরে আল্লাহ্‌র কাছে এসেছ, যেন জীবন্ত সত্য আল্লাহ্‌র সেবা করতে পার,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমরা আমাদের কী রকম অভ্যর্থনা জানিয়েছিলে, লোকেরা নিজেরাই সেকথা প্রচার করেছে। তারা প্রকাশ করে যে, জীবন্ত এবং সত্য ঈশ্বরের সেবা করার জন্য তোমরা সব প্রতিমা ত্যাগ করে কীভাবে ঈশ্বরের কাছে ফিরে এসেছ এবং
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহারা আপনারা আমাদের বিষয়ে এই বার্ত্তা প্রচার করিয়া থাকে যে, তোমাদের নিকটে আমরা কিরূপে উপস্থিত হইয়াছিলাম, আর তোমরা কিরূপে প্রতিমাগণ হইতে ঈশ্বরের দিকে ফিরিয়া আসিয়াছ, যেন জীবন্ত সত্য ঈশ্বরের সেবা করিতে পার,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ সব জায়গার মানুষ আমাদের জানাচ্ছে কিভাবে তোমরা আমাদের অভ্য়র্থনা জানিয়েছিলে এবং কিভাবে তোমরা মূর্তি পূজা ছেড়ে জীবন্ত সত্য ঈশ্বরের সেবার দিকে মন দিয়েছিলে,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তারা নিজেরা আমাদের বিষয়ে এই কথা প্রচার করে থাকে যে, তোমাদের কাছে আমরা কিভাবে হাজির হয়েছিলাম, আর তোমরা কিভাবে প্রতিমাগণ হতে ঈশ্বরের দিকে ফিরে এসেছ, যেন জীবন্ত সত্য ঈশ্বরের সেবা করতে পার,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহারা নিজেরা আমাদের বিষয়ে এই বার্তা প্রচার করিয়া থাকে যে, তোমাদের নিকটে আমরা কিরূপে উপস্থিত হইয়াছিলাম, আর তোমরা কিরূপে প্রতিমাগণ হইতে ঈশ্বরের দিকে ফিরিয়া আসিয়াছ, যেন জীবন্ত সত্য ঈশ্বরের সেবা করিতে পার,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তোমরা কিভাবে আমাদের গ্রহণ করেছিলে লোকেরা তা আমাদের জানাচ্ছে। তারা আরও জানাচ্ছে যে, তোমরা কিভাবে দেবদেবীদের কাছ থেকে ফিরে জীবন্ত ও সত্য ঈশ্বরের কাছে এসেছ যেন তাঁর সেবা করতে পার,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তোমরা কিভাবে আমাদের গ্রহণ করেছিলে লোকেরা তা আমাদের জানাচ্ছে। তারা আরও জানাচ্ছে যে, তোমরা কিভাবে দেব-দেবীদের কাছ থেকে ফিরে জীবন্ত ও সত্য আল্লাহ্‌র কাছে এসেছ যেন তাঁর এবাদত করতে পার,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ লোকেরা নিজেরাই প্রচার করছে যে আমরা তোমাদের কাছে কিভাবে গিয়েছিলাম। আর তোমরা কিভাবে পৌত্তলিকতা পরিত্যাগ করে ঈশ্বরের কাছে এসেছ। তোমরা এখন জীবন্ময় ও প্রকৃত ঈশ্বরের সেবা-আরাধনা করছ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ সব জায়গার মানুষ আমাদের জানাচ্ছে কিভাবে তোমরা আমাদের অভ্যর্থনা জানিয়েছিলে এবং কিভাবে তোমরা মূর্তি পূজা ছেড়ে জীবন্ত সত্য ঈশ্বরের সেবার দিকে মন দিয়েছিলে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা নিজেরা আমাদের বিষয়ে এই কথা প্রচার করে থাকে যে, তোমাদের কাছে আমরা কিভাবে গৃহীত হয়েছিলাম, আর তোমরা কিভাবে প্রতিমাগণ হতে ঈশ্বরের দিকে ফিরে এসেছ, যেন জীবন্ত ও সত্য ঈশ্বরের সেবা করতে পার।